editor
প্রকাশিত: 8:52 PM, November 5, 2023
নাশকতার মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবিরা সুলতানা মুন্নির (৪৭) রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ সকালে যশোর জেলা জজ আদালত এ আদেশ দেন। এর আগে ৫ নভেম্বর রাত ২ টার দিকে যশোরের জেল রোড এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব যশোর-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
আটক সাবিরা সুলতানা মুন্নি যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিগ্রামের বাসিন্দা ও জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মরহুম শহীদ নাজমুল ইসলামের স্ত্রী। তিনি ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বর্তমান বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।
যশোর র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গত (৩১ অক্টোবর) তারিখে সাবিরা সুলতানা মুন্নির নেতৃত্বে ৪০-৫০ জন দুষ্কৃতকারীরা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ঝিকরগাছার কীর্তিগ্রামের তিন রাস্তার মোড়ে (ট্রাক টার্মিনাল) ককটেল বিস্ফোরণ ঘটায়। ওই নাশকতা সৃষ্টির অপরাধে সাবিরা সুলতানা মুন্নির বিরুদ্ধে যশোরের ঝিকরগাছা থানা পুলিশ একটি নাশকতা মামলা করে।
এছাড়াও তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় বিস্ফোরক আইনে আরো দু’টি মামলা রয়েছে। আজ সকালে পুলিশ তাকে আদালতে প্রেরণ করলে আইনজীবীরা তার জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও