editor

প্রকাশিত: 9:41 PM, November 12, 2023

আওয়ামী লীগের মিছিলে প্রকাশ্যে অস্ত্র হাতে কে এই ব্যক্তি!

আওয়ামী লীগের মিছিলে প্রকাশ্যে অস্ত্র হাতে কে এই ব্যক্তি!

ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের মিছিলের সামনে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে এক ব্যক্তিকে দেখা গেছে। জামায়াত ও বিএনপির আন্দোলনের নামে নৈরাজ্যের প্রতিবাদে নান্দাইল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো রোববার বেলা ১টার দিকে বিক্ষোভ মিছিলের আয়োজন করে। উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা সদরে এসে কর্মসূচিতে অংশ নেন।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপির নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে নান্দাইল উপজেলা আওয়ামী লীগ এ কর্মসূচি ঘোষণা করে। এ ছাড়া ৩১শে অক্টোবর একটি জাতীয় দৈনিকে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আবদুস সালামকে নিয়ে ‘নেতিবাচক’ সংবাদ প্রকাশের প্রতিবাদ জানানো হয়।

মিছিলে অংশ নেয়া কিছু কর্মীর হাতে সাংবাদিকদের বিরুদ্ধে নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করতে দেখা গেছে। উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত হাজারো দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা প্রথমে নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ মাঠে জড়ো হন। পরে বেলা ১টার দিকে কলেজ থেকে মিছিল করে নান্দাইল পুরান বাজার বাসস্ট্যান্ড সড়কে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে যোগ দেন। আওয়ামী লীগের নারী কর্মীদের মিছিলের নেতৃত্ব দেন মেজর জেনারেল (অব.) আবদুস সালামের মেয়ে ওয়াহিদা হোসেন রূপা। এ সময় তার পাশে জিন্সের প্যান্ট ও কেডস পরা এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র বহন করতে দেখা গেছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম বলেন, অস্ত্রধারী ওই ব্যক্তি দেহরক্ষী। তার নাম মো. কামরুজ্জামান।

তিনি বাগেরহাটের কুমারখালী গ্রামের বাসিন্দা। কামরুজ্জমান নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেজর জেনারেল (অব.) আবদুস সালামের মেয়ে ওয়াহিদা হোসেনের স্বামী জাহিদ হাসানের দেহরক্ষী। অস্ত্রটি বৈধ। এটি লাইসেন্স করা বলে জানালেন এই আওয়ামী লীগ নেতা। অস্ত্রটি কারো দিকে তাক করা হয়নি। আকারে বড় থাকায় অস্ত্রটি গাড়িতে না রেখে দেহরক্ষী সেটি নিজের সঙ্গে বহন করছিলেন। তবে জনসম্মুখে এভাবে প্রদর্শন করা ঠিক হয়নি বলে জানান আমিনুল ইসলাম।

আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, মিছিলে আগ্নেয়াস্ত্র হাতে কামরুজ্জামানের ডানে জাহিদ হাসান ও তার স্ত্রী ওয়াহিদা হোসেনকে দেখা গেছে। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জমান বলেন, ওই ব্যক্তি ও অস্ত্রের লাইসেন্স সম্পর্কে খোঁজ নিচ্ছে পুলিশ। বিষয়টি তারা তদন্ত করে দেখছেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও