editor
প্রকাশিত: 6:46 PM, November 13, 2023
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত তাদের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লুর লেখা একটি চিঠি জি এম কাদেরের কাছে হস্তান্তর করেছেন।
সোমবার (১৩ নভেম্বর) জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, মার্কিন রাষ্ট্রদূত মূলত তাদের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লুর চিঠি নিয়ে এসেছেন। তিনি চিঠিটা আমাদের পার্টির চেয়ারম্যানকে হস্তান্তর করেছেন।
চুন্নু বলেন, পিটার হাস জানিয়েছেন একই চিঠি আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি এই তিনটি দলকে দেওয়া হয়েছে।
জাপা মহাসচিব বলেন, সেই চিঠির বিষয় সংক্ষেপে বলা যায় বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রি, ফেয়ার এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। ৪০ মিনিটের মতো তিনি বৈঠক করেন। চিঠির বিষয়গুলো নিয়েই আলোচনা হয়েছে।
তিনি বলেন, সরকারের কাছে এটা আমাদের দাবি একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন। আমাদের চেয়ারম্যান বারবার বলছেন যে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হওয়ার মতো অবস্থা তৈরি হলেই জাতীয় পার্টি চিন্তা করবে নির্বাচনে যাওয়ার বিষয়ে।
তিনি আরো বলেন, কাল (মঙ্গলবার) কেন্দ্রীয় কমিটির সভা আছে, সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে দলের পক্ষ থেকে আমরা সিদ্ধান্তে আসবো।
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও