editor
প্রকাশিত: 6:12 PM, November 26, 2023
সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, একতরফা নির্বাচন করে দেশকে বাকশালের দিকে নিবেন না। বাকশাল এদেশের জনগণ মেনে নেয়নি, একতরফা নির্বাচনও জনগণ মানবে না। বৃহস্পতিবার সকালে বিজয়নগরে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
নুর বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে রাজাকার, আলবদরদের মতো গ্রামে, পাড়া-মহল্লায় আওয়ামী লীগের নেতারা পুলিশ দিয়ে বিএনপি, গণঅধিকারসহ বিরোধীদের গ্রেপ্তার করাচ্ছে। বাবা কে না পেয়ে সন্তানকে, বড় ভাইকে না পেয়ে ভাইকে তুলে নিয়ে যাচ্ছে। এক অমানবিক পরিস্থিতি তৈরি করছে। ২৮শে অক্টোবরের পর বিরোধী দলসমূহের প্রায় ২০ হাজার নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে। পাতানো নির্বাচনের মাধ্যমে পাশের দেশের তাঁবেদার সরকার গঠনের চেষ্টা চলছে। দেশের জনগণ তা মেনে নিবে না। জনগণকে বলবো আপনারা রাস্তায় নামুন।
আমাদের আন্দোলন চলছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে। আমরা বেঁচে থাকতে বাংলাদেশকে কোন দেশের অঙ্গরাজ্যে পরিণত হতে দেবো না।
এই নির্বাচন শুধু ভোটের বিষয় না। এটা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব,অস্তিত্ব রক্ষার আন্দোলন। আমাদের পিছু হটার সুযোগ নাই। সিইসির উদ্দেশ্যে বলবো- একতরফা প্রহসনের নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার করুন। অন্যথায় জনগণ আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে। প্রধানমন্ত্রীকে বলবো, আপনি রাজনৈতিক দলগুলোকে ডাকুন, সংলাপ বসুন। একতরফা নির্বাচন করে দেশকে বাকশালের দিকে নিবেন না। বাকশাল এদেশের জনগণ মেনে নেয়নি, একতরফা নির্বাচনও জনগণ মানবে না।
মিছিলে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান, জিলু খান, আনিসুর রহমান, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম,যুব পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাধারণ সম্পাদক নাদিম হাসান,সাংগঠনিক সম্পাদক মুনজাজুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ, গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ নেতাকর্মীরা।
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও