editor
প্রকাশিত: 9:16 PM, November 26, 2023
মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
আজ রোববার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন।
এদিকে শফিকুর রহমান চৌধুরীর মনোনয়ন প্রপ্তির খবরে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করেছেন।
দলের প্রতি তার ত্যাগ-তিতিক্ষা, এলাকার স্বার্বিক উন্নয়ন এবং সমাজে ভালো মানুষ হিসেবে পরিচিতি ও গ্রহণযোগ্যতা থাকায় দলের পক্ষ থেকে এবার এই আসনে তাকে দ্বিতীয় বারের মতো মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
২০০৮ সালে প্রথমে বিশ্বনাথ-বালাগঞ্জ সিলেট ২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন শফিকুর রহমান চৌধুরী। পরে ২০১৪ সাল থেকে জোটের শরিকদের আসন ভাগাভাগি করে দেওয়ায় দীর্ঘ ১০ বছর এই আসনে আওয়ামীলীগের কোন প্রার্থী দেওয়া হয়নি। দীর্ঘদিন পরে আওয়ামীলীগের প্রার্থী পাওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। একক প্রার্থীর পক্ষে কাজ করলে এবার আওয়ামীলীগের পক্ষে আসনটি দখল করা সম্ভব হবে বলে এমনটি জানিয়েছেন দলের একাধিক নেতাকর্মী।
দলের পক্ষে শফিকুর রহমান চৌধুরী কে মনোনীত করায় উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ২৬ নভেম্বর রবিবার প্রথম ধাপে পৌর শহরে এবং সন্ধ্যা পর দ্বিতীয় ধাপে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে।
এসময় আনন্দ মিছিলে অংশ নেন উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামীলীগ, ছাত্র লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল