editor
প্রকাশিত: 12:21 AM, November 29, 2023
জৈন্তাপুর সিলেট প্রতিনিধি :: জৈন্তাপুর উপজেলার মুক্তাপুর টিলাবাড়ী জামে মসজিদের বিগত ৫ বছরের থেকে চলে আসা একই এলাকার প্রতিবেশি’র সাথে রাস্তা সংলগ্ন জায়গার বিরোধ স্থায়ী ভাবে নিষ্পত্তি করা হয়েছে।
জানাগেছে, বিগত ৫ বছর থেকে মুক্তাপুর টিলাবাড়ী গ্রামের বাসিন্দা প্রবাসী মো: খলিল মিয়ার পরিবারের সাথে তার নিমার্ণধীন বসত বাড়ির সামনে মসজিদ কমিটি কর্তৃক প্রতিবন্ধকতা করে সীমানা প্রাচীর নিমার্ণ এবং খলিল মিয়ার বাসার উত্তরাংশের বাউন্ডারীর সংলগ্ন রাস্তার যত সামন্য জায়গা-জমি সংক্রান্ত মুক্তাপুর টিলাবাড়ী মহল্লাহ বাসি ও জামে মসজিদ কমিটি’র সাথে তাদের বিরোধ ও দ্বন্দ্ব চলে আসছিল।
এই ঘটনায় বিভিন্ন সময়ে স্থানীয় ভূমি প্রশাসন, জনপ্রতিনিধি সহ সমাজের গন্যমান্য ব্যক্তিগণ কয়েক দফা সালিশ বৈঠকে বসে বিষয়”টি সুষ্টু ভাবে সমাধান করা সম্ভব হয় নাই।
এই নিয়ে প্রবাসী মো: খলিল মিয়ার স্ত্রী খাদিজা বেগম থানা ও আদালতে পৃথক দু’টি মামলা দায়ের করেন। এই ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তোজনা ও চাপা ক্ষোভ বিরাজ করে আসছিল।
সম্প্রতি সময়ে জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি উভয় পক্ষের সাথে তাদের বিরোধ স্থায়ী ভাবে নিষ্পত্তির জন্য পৃথক ভাবে আলাপ-আলোচন করে দুই পক্ষ কে সহযোগিতার করার অনুরোধ জানান।
এতে উভয় পক্ষ সামাজিক ভাবে সালিশ বৈঠকে ঘটনার নিষ্পত্তি’তে একমত পোষন করেন।
বিষয়’টি জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম-কে অবগত করা হয়। তিনি পূর্বে এই ঘটনারর বিষয়ে বিস্তারিত ওয়াকিবাল ছিলেন।
উভয় পক্ষের মতামতের ভিত্তিতে গত ২৭ নভেম্বর সোমবার সন্ধ্যা ৬টায় জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান ফখরুল ইসলাম’র সভাপতিত্বে ও মধ্যস্থতায় বিরোধ নিষ্পত্তি’তে সালিশ বৈঠকে তাদের দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি করা হয়েছে।
এসময় মধ্যস্থতাকারী জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব মুজিবুর রহমান, বিশিষ্ট সমাজসেবী মো: লিয়াকত আলী, মসজিদ কমিটির সভাপিত মো: জাহের মিয়া, সেক্রেটারী সাব্বির আহমদ, গ্রামের মুরব্বি আবু তাহের, মাসুক আহমদ, প্রবাসী মো: খলিল মিয়ার স্ত্রী খাদিজা বেগম, ব্যবসায়ী কায়ছার আহমদ সহ উভয় পক্ষের ময়-মুরব্বিগণ উপস্থিত ছিলেন।
মঙ্গলবার ২৮ নভেম্বর দুপুর ১২ টায় ঘটনাস্থলে বিরোধপুর্ণ জায়গা সরজমিনে পরিদর্শন করে জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম সহ উভয় পক্ষের ময়-মুরব্বিয়নদের উপস্থিতি’তে মসজিদ কমিটির নির্মাণ করা সীমানা প্রাচীরের একাংশ ভেঙ্গে অপসারণ ও মো: খলিল মিয়ার বাসার উত্তরাংশের রাস্তা সংলগ্ন জায়গায় স্থাপন করা সব ক’টি পিলার অপসারণ করার মধ্যে দিয়ে মুক্তাপুর-টিলাবাড়ি জামে মসজিদের দীর্ঘ ৫ বছরের বিরোধ স্থায়ী ভাবে নিষ্পত্তি করা হয়েছে।
এ বিষয়ে উভয় পক্ষ জানান, আমাদের মধ্যে চলা আসা দীর্ঘ ৫ বছরের বিরোধ সুন্দর ভাবে নিষ্পত্তি হওয়া তারা সুন্তষ্ট প্রকাশ করেছেন।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল