editor

প্রকাশিত: 12:29 AM, November 29, 2023

শেখ হাসিনার উন্নয়ন বাধাগ্রস্ত করতে সেই মহলটি অপ্রচারের তৎপর: মন্ত্রী ইমরান

শেখ হাসিনার উন্নয়ন বাধাগ্রস্ত করতে সেই মহলটি অপ্রচারের তৎপর: মন্ত্রী ইমরান

জৈন্তাপুর প্রতিনিধি :: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে চলা বাংলাদেশ ও ধারাবাহিক উন্নয়ন দেশের একটি মহলের সহ্য হয় না। এই কারণে শেখ হাসিনার হাত ধরে ধারাবাহিক উন্নয়ন বাধাগ্রস্ত করতে সেই মহলটি অপ্রচারের তৎপর।

মঙ্গলবার (২৮ নভেম্বর) জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ওইদিন বেলা ১১ ঘটিকায় উপজেলা সড়ক ও জনপদ ডাকবাংলো প্রাঙ্গণে অনুষ্ঠিত বর্ধিত সভায় তিনি আরো বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের উপর পূর্ণ আস্থা রেখেছিলাম। তিনি সিলেট-৪ আসনে ৮ম বারের মত আমাকে মনোনয়ন দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পন করেছেন।

তিনি বলেন, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সুষ্ঠু ভাবে নির্বাচন সম্পন্ন ও ভোটার উপস্থিতি বাড়ানোর দিকে নজর রাখা। অপপ্রচার সৃষ্টিকারীরা সকল কিছুতে ব্যর্থ হয়ে এখন আসন্ন নির্বাচনের গ্রহনযোগ্যতা নিয়ে মানুষের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করতে মরিয়া। সেজন্য আগামী ৭ই জানুয়ারির ভোট গ্রহনের দিন পর্যন্ত তৃণমূল পর্যায়ে সকল পুরুষ মহিলা নেতৃবৃন্দ বাড়ী বাড়ী গিয়ে মানুষকে শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরা সহ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট কেন্দ্রে আনার কাজ সম্পন্ন করার আহবান জানান।

তিনি আরো বলেন, একটা সময় জৈন্তাপুর,গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জে উন্নয়নে চ্যালেঞ্জ ছিলো ফুটব্রীজ কালভার্ট নির্মান শতভাগ সম্পন্ন করা। এখন আমরা গার্ডার ব্রীজ নির্মানের মত উন্নয়নের শিখরে আরহন করেছি। আগামীতে পুনরায় নির্বাচিত হলে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা সহ অন্যান্য অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে। আমাদের ভুলে গেলে চলবে না ২০০১ সালের কথা। সেই সময় আওয়ামীলীগের অনেক প্রকল্প ফুটব্রীজ, কমিউনিটি ক্লিনিকের প্রকল্প তৎকালীন সরকার বাতিল করে উন্নয়ন কাজ ব্যহত করেছিলো। এখন শেখ হাসিনার হাত ধরে সে দুঃশাসন থেকে আমরা ফিরে আসতে সক্ষম হয়েছি।

সভায় জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম ও উপ দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস, মো আলাউদ্দিন, এ টি এম বদরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম,শাহেদ আহমেদ,হাজি জালাল উদ্দীন , সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, নিপেন্দ্র কুমার দে, এম এ রাজ্জার রাজা, চিকনাগোল ইউনিয়নের চেয়ারম্যান কামারুজ্জামান চৌধুরী, দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জহির রায়হানে,কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল হক, ত্রাণ বিষয়ক সম্পাদক জালাল উদ্দীন মেম্বার, শ্রমিকলীগের সভাপতি ফারুখ আহমেদ, সাধারণ সম্পাদক শওকত আলি,কৃষকলীগের আহবায়ক আব্দুল মান্নান, যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক কুতুবউদ্দিন, সেচ্ছাসেবকলীগের সভাপতি মন্জুর এলাহী সম্রাট সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, কৃষকলীগের যুগ্ম আহবায়ক কয়সর আহমেদ, মৎসজীবীলীগের সদস্য সচিব লোলিত রাম দাস। এছাড়াও ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষে বক্তব্য রাখেন মাষ্টার আব্দুল জলিল, হাজি সেলিম আহমদ চৌধুরী, আবুল কাশেম মারুফ, আনোয়ার হোসেন, আবুল হাসনাত চৌধুরী, হেলাল আহমেদ সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল