editor
প্রকাশিত: 2:01 PM, November 29, 2023
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। তিনি ঢাকা-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বুধবার (২৯ নভেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার মো. সাবিরুল ইসলামের কাছে এই মনোনয়ন ফরম জমা দেন তিনি।
সৈয়দ আবু হোসেন বাবলা জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য।
মনোনয়ন ফরম জমা দেওয়া শেষে বাবলা সাংবাদিকদের বলেন, অবাধ, সুষ্ঠু ও ফেয়ার নির্বাচন হবে বলে আশা করছি। আমরা দলীয় প্রতীকে নির্বাচন করব। প্রার্থী আওয়ামী লীগও দিয়েছে, জাতীয় পার্টিও দিয়েছে। আমি আশাবাদী এবারও জিতব। তারপরও রাজনীতিতে শেষ কথা নেই। রাজনীতি মেরুকরণের মধ্য দিয়ে আগামীতে আরও কিছু হতে পারে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকের মধ্যে মনোনয়ন চূড়ান্ত হয়ে যাবে। আমি যতটুকু জানি রওশন এরশাদ অবশ্যই আসছেন এবং নির্বাচন করবেন।
গত ২৭ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি।
ওইদিন সন্ধ্যায় রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
এস এ
7 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও
3 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
1 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,
1 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ
6 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
6 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
4 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
2 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ