editor
প্রকাশিত: 8:21 PM, December 2, 2023
ওসমানীনগর প্রতিনিধি :: এলাকার উন্নয়নে সিলেটের ওসমানীনগরের সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন সিলেট-২ আসনে নৌকার প্রার্থী সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
আজ শনিবার সন্ধায় ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় এই সহযোগিতা কামনা করেন তিনি।
শফিকুর রহমান চৌধুরী বলেন, গত দশ বছরে সারা দেশে ব্যাপক উন্নয়ন হলেও সিলেট-২ আসন ছিল কাঙ্খিত উন্নয়ন বঞ্চিত। কারণ পরপর দুটি নির্বাচনে এই আসনে নৌকার কোন প্রার্থী দেয়া হয়নি। অন্য দলের সংসদ সদস্য থাকায় কোন উন্নয়ন হয়নি। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলাকার উন্নয়নের স্বার্থে আমাকে নৌকার মনোনয়ন দিয়েছেন। আগুন সন্ত্রাস ও দুস্কৃতিকারীদের প্রতিহত করে এলাকার সার্বিক উন্নয়নের সার্থে নৌকাকে বিজয়ী করার অনুরোধ জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ এপতার হোসের পিয়ার, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. শাকির আহমদ শাহিন, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, জেলা পরিষদ সদস্য আবদুল হামিদ, ইউপি চেয়ারম্যান শাহেদ আহমদ মূছা, আওয়ামী লীগ নেতা আলাউর রহমান আলা, তফজ্জুল হোসেন, অরুনোদয় পাল ঝলক, শাহ নুরুর রহমান সানুর, ফেরদৌস খান, লুৎফুর রহমান, ডিকে জয়ন্ত, নাজমুল ইসলাম মুন্না, আফরুজুল হক, মুক্তার খান, বেলাল আহমদ, মহিলা আওয়ামী লীগ নেত্রী মহিমা সুলতানা সুমি, মুক্তা পারভীন, চামেলি রানী দেব, যুবলীগ নেতা মনির মিয়া, দিলদার আলী, আরিজ আলী, আবদুল মন্নান, স্বেচ্ছাসেবক লীগ নেতা চঞ্চল পাল, সেলিম রেজা, দেবাংশু পাল, ফররুখ আহমদ, বদরুল ইসলাম, আবুল কাশেম, ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জাবেদ আহমদ আবীর, অর্জুন পাল প্রমূখ।
মতবিনিময় সভায় ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়নের সদস্যসহ উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল