editor
প্রকাশিত: 6:51 PM, December 5, 2023
জৈন্তাপুর প্রতিনিধি :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন- ২৩২ সিলেট-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ইমরান আহমদ এমপির বিজয় নিশ্চিত করতে মাঠে নামছে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ।
রবিবার (৩ ডিসেম্বর) জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ ও সাধারণ সম্পাদক লিয়াকত আলীর স্বাক্ষরিত একটি পত্রে উপজেলার ৬ টি ইউনিয়নে (৪৩ টি) ভোটকেন্দ্র (সেন্টার) কমিটি গঠনের লক্ষ্যে প্রস্তুতি সভার সময়সূচি ঘোষণা করেছে উপজেলা আওয়ামী লীগ।
ইউনিয়ন গুলো হলো- (৬ ডিসেম্বর) ১নং নিজপাট ইউনিয়ন,বিকেল ৩টা, সিএন্ডবি ডাকবাংলো। (৭ ডিসেম্বর) ২ নং জৈন্তাপুর ইউনিয়ন, সন্ধ্যা ৬টা, মিটিং পয়েন্ট ৪নং বাংলাবাজার। (৮ ডিসেম্বর) ৩নং চারিকাটা ইউনিয়ন, সন্ধ্যা ৬টা ইউনিয়ন অফিস। (৯ ডিসেম্বর) ৪ নং দরবস্ত ইউনিয়ন. সন্ধ্যা ৬টা, পাকড়ী স্কুল প্রাঙ্গন। (১০ ডিসেম্বর) ৫ নং ফতেহপুর ইউনিয়ন,সন্ধ্যা ৬টা ইউনিয়ন অফিস। (১১ ডিসেম্বর) ৬নং চিকনাগুল ইউনিয়ন, সন্ধান ৬ ইউনিয়ন অফিস। উক্ত সভাগুলোতে যথাযত সময়ে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরদের উপস্থিত থাকার আহবান জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ।
উল্লেখ্য, গতকাল ৪ ডিসেম্বর মনোনয়ন পত্র যাচাইয় বাছাইয়ে জেলা প্রশাসক, সিলেট ও রিটার্নিং অফিসার। সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট- কোম্পানীগঞ্জ) আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের ইমরান আহমদ, ইসলামী ঐক্যজোটের মো: নাজিম উদ্দিন কামরান, জাকের পার্টির মো: আলী আকবরের মনোনয়ন বৈধ হয়েছে। স্থগিত হয়েছে তৃণমূল বিএনপির প্রার্থী মো: আবুল হোসেনের।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল