editor
প্রকাশিত: 8:39 PM, December 9, 2023
কানাইঘাট প্রতিনিধি :: আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কানাইঘাটের উদ্যোগে বিশাল মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদের সামনে প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, সুধীজন এবং এনজিও কর্মী ও সর্বস্তরের নারী সমাজের অংশগ্রহণে মানববন্ধন পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীনের সভাপতিত্বে ও উদ্দীপনের আইসিভিজিডি প্রজেক্টের এলএফ সাংবাদিক শাহিন আহমদের পরিচালনায় আর্ন্তজাতিক নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ, যুব উন্নয়ন কর্মকর্তা আলা উদ্দিন, আনসার ভিডিপি কর্মকর্তা মোস্তাফিদুল হক, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শামছুল আলম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, শ্রেষ্ঠ জয়িতা কল্যানী রানী দাস, বনশ্রী বিশ্বাস।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামছুন্নাহার। উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারি কবির আহমদ, উদ্দীপন এনজিও’র আসিভিজিডি প্রজেক্টের উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর শহিদুল ইসলাম শাহীন, প্রশিক্ষক তৃপ্তি দে, এলএফ মুমিন আহমদ প্রমুখ।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীন বলেন, বাংলাদেশের নারী সমাজের বাতিঘর ও নারী জাগরনের সফল মহিয়ষী নারী ছিলেন বেগম রোকেয়া। তিনি তার সংগ্রামী জীবনের মাধ্যমে নারীদের শিক্ষা, অধিকারের জন্য সংগ্রাম করেছিলেন, বিধায় আজ রাষ্ট্র থেকে সমাজের সকলক্ষেত্রে নারীরা পুরুষের পাশাপাশি সাফল্যের সাথে কাজ করে যাচ্ছেন। সরকার দেশের নারী সমাজকে স্বাবলম্বি করার জন্য বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করায় এর সুফল গ্রাম-গঞ্জের নারী সমাজ পাচ্ছেন। তারপরও ঘরে-বাহিরে নারী-নির্যাতন এবং সামাজিক বৈষম্য দূর করতে নারীদের অধিকারের ব্যাপারে নারীদেরকে সোচ্চার হতে হবে।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল