editor

প্রকাশিত: 8:46 PM, December 9, 2023

কানাইঘাটে আর্ন্তজার্তিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

কানাইঘাটে আর্ন্তজার্তিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

কানাইঘাট প্রতিনিধি :: ‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কানাইঘাটে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৩ উদ্যাপন করা হয়েছে।

এ উপলক্ষে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীন, সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল আহমদের নেতৃত্বে পৌর শহরে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, সূধীজন, শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এরপর সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মহি উদ্দিনের সভাপতিত্বে ও দুর্নীতি কমিটির সদস্য কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীন।

বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এমদাদুল হক, কানাইঘাট থানার ওসি (তদন্ত) উজায়ের আল-মাহমুদ আদনান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ, আনসার ভিডিপি কর্মকর্তা মোস্তাফিদুল হক, বীরদল এন.এম একাডেমীর প্রধান শিক্ষক মাহবুবুল হক, মানবাধিকার কর্মী মুহিবুর রহমান। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাও. আকরাম হোসাইন।

দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, মানুষের মধ্যে নৈতিকতার অধঃপতন এবং ধর্মীয় মূল্যবোধের চর্চার অভাব এবং চাওয়া-পাওয়ার বিষয়টি বেড়ে যাওয়ায় পরিবার থেকে সমাজ ও রাষ্ট্র পর্যন্ত দুর্নীতি কমিয়ে আনা সম্ভব হচ্ছে না। তারপরও সরকার এবং দুর্নীতি দমন কমিশন দুদক দুর্নীতির বিরুদ্ধে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করায় বড় বড় দুর্নীতিবাজদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিনত করতে হলে সবাইকে দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে হবে বলে সভায় অভিমত ব্যক্ত করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল