editor

প্রকাশিত: 9:45 PM, December 10, 2023

আগরতলা তিনকাল সাহিত্য উৎসব অনুষ্ঠিত

আগরতলা তিনকাল সাহিত্য উৎসব অনুষ্ঠিত

বাংলাদেশের মুক্তি যুদ্ধে ত্রিপুরার অবদান সে দেশের ইতিহাসে স্থান পেলেও উপক্ষিত থেকে গেছে বরাক উপত্যকা।

শনিবার (৯ ডিসেম্বর) আগরতলায় ওপার বাংলার শিক্ষাবিদ, বুদ্ধিজীবি ও মুক্তি যুদ্ধাদের সামনেই এই আক্ষেপের কথা তুলে ধরলেন বরাকের বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী মিলন উদ্দিন লস্কর। এদিন আগরতলার তিনকাল প্রকাশনা গোষ্ঠী আয়োজিত সাহিত্য উৎসবে ‘মুক্তি যুদ্ধে ত্রিপুরা বরাকের অংশ গ্রহণ’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সমাজের ভুমিকা অবশ্যই ছিল। তবে প্রতিবেশী ভারত ধাত্রীর ভুমিকা পালন করেছিল।

এই সংগ্রামে উত্তরপূর্বের রাজ্য ত্রিপুরার মানুষ যেভাবে পাশে দাঁড়িয়ে ছিলেন, সে ভাবে অসমের অভিবক্ত কাছাড় জেলা তথা বরাক উপত্যকার মানুষও এই মুক্তি সংগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করেছেন নি:স্বার্থ ভাবেই। মিলন উদ্দিন লস্কর এদিন আক্ষেপ করে জানান, বাংলাদেশের মুক্তি যুদ্ধের পর সেদেশে সরকার সরকারিভাবে শতশত বই বিভিন্ন ভাষায় প্রকাশ করলেও কোন বইয়ে বরাক উপত্যকার অবদান কি ছিল তা লিপিবদ্ধ হয়নি। অথচ বরাকের নাগরিক জাতি- ধর্ম নির্বিশেষে দীর্ঘ নয় মাস মুক্তি যুদ্ধের সমর্থনে নিজেকে সামিল করেছিলেন।

তাঁদের অনেকেই প্রয়াত কিংবা বয়সের ভারে নুব্জ।কিন্তু তাঁরা কোন প্রতিদান চাননি। কিন্তু ইতিহাসে তাঁরা উপক্ষিত থেকে গেলেন। মিলন উদ্দিন লস্কর এদিন তাঁর তথ্য বহুল বক্তব্যে বাংলাদেশের মুক্তি যুদ্ধে বরাক বাসীর অবদানের কথা তুলে ধরে জানান, যদি বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় লালিত হয়ে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হয় এবং বিশ্ব বাঙালির আশা-আকাঙ্ক্ষা পূরণে সমর্থ হয় তবেই বরাকের মানুষের পরিশ্রম সার্থক হবে। পাশাপাশি বাংলাদেশের বুদ্ধিজীবি যারা সভায় উপস্থিত ছিলেন তাদেরকে মুক্তি যুদ্ধে বরাকের অবদানের কথা বাংলাদেশের ইতিহাসে সন্নিবিষ্ট করার আহ্বান জানান।

আগরতলা শহরের স্টুডেন্টস হেলথ হোম অডিটোরিয়ামে বিশিষ্ট শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত অধ্যাপক মিহির দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে অংশ নিয়ে প্রবীণ মুক্তিযুদ্ধা শেখ বুরহান উদ্দিন স্বীকার করেন ভারতের সাহায্য ছাড়া স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা স্বপ্ন সফল হত না । তাই যতদিন বাংলাদেশ বেচে থাকবে ততদিন ভারতের সঙ্গে মৈত্রীর সম্পর্কে স্থাপন করে যাবে।

তিনি জানান ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন ও ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের প্রেরণা থেকেই মুক্তি যুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের জন্ম। এক্ষেত্রে ত্রিপুরা বাসীর উজাড় করা সাহায্য ও সঙ্গীত শিল্পী সচীন দেব বর্মণের সান্নিধ্যে ও তাঁর সহযোগিতার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশের অপর মুক্তি যুদ্ধা এম এইচ শাহ আলম ও সাহিত্যিক প্রকৌশলি আব্দুল বাকের মুক্তি যুদ্ধে তৎকালীন ত্রিপুরার নেতা মন্ত্রীসহ আম জনতার অবদানের স্মৃতি চারণ করেন।

সভাপতির ভাষনে মিহির দেব জানান, বাংলাদেশের মুক্তি যুদ্ধ এমনকি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ছয় দফা বাস্তবায়ন সহ প্রতিটি আন্দোলনে ছাত্র সমাজের ভুমিকা ছিল লক্ষ্যনীয়। এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। তিনি এও জানান ভারতকে নিয়ে বাংলাদেশের ভয় পাবার কোন কারন নেই।ভারত বন্ধু দেশ হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

এদিকে ঐদিন সকালে তিনকাল সাহিত্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে কাছাড় জেলার কাবুগঞ্জ জনতা কলেজের প্রাক্তন অধ্যক্ষা সীমা ঘোষ বাংলাভাষা এবং বাঙ্গালির সমস্যা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, সারা দেশে মাতৃভাষার সমস্যা অন্যরকম হলেও উত্তর পূর্বের মাতৃভাষার সংকট ভিন্ন। এখানে বরাক উপত্যকায় ভাষার স্বীকৃতি আদায়ের জন্য বারবার শহিদ হতে হয়েছে। এখন চলছে রাষ্ট্রের ধারা বাঙালিদের নাগরিকত্ব হরনের চেষ্টা।

তাই বাঙালিদের জন্মের কাগজ তথ্য সরকারের কাছে বার বার জমা করতে হচ্ছে। অথচ ভারতের স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের অবদান সবচেয়ে বেশি ছিল। তিনি এদিন আরও জানান সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন গুলিকে শুধু গল্প – কবিতা পাঠের চর্চা কেন্দ্র নয় অধিকার আদায়ের প্লেটফর্ম হিসাবে প্রতিষ্ঠা দিতে হবে। এক্ষেত্রে উত্তরপূর্বের বাঙালিদের দাবি আদায়ের জন্য পৃথক মঞ্চ গঠন সময়ের দাবি বলে জানান সীমা ঘোষ।
সভায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক, প্রাবন্ধিক অশোকানন্দ রায় বর্ধন,কবি ফাল্গুনী চৌধুরী। সভায় শুরুতে সাহিত্য উৎসবের উদ্দেশ্য ব্যাখ্যা করেন তিনকাল প্রকাশনা গোষ্ঠীর কর্ণদার বিল্লাল হোসেন। এদিনের সাহিত্য উৎসবে শিলচরের কবি আদিমা মজুমদারের গল্প গ্রন্থ সহ বেশ কয়েকটি গ্রন্তের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হয়।এছাড়াও অসম,ত্রিপুরা,মনিপুর ও বাংলাদেশ থেকে প্রকাশিত লিটিল ম্যাগের প্রদর্শনী অনুষ্ঠিত হয়।সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও সিরাজ উদ্দিন আহমদ স্মৃতি পুরষ্কার প্রদান করা হয়। এই উৎসবকে কেন্দ্র করে আগরতলায় ত্রিপুরার বিভিন্ন প্রান্তের কবি সাহিত্যিকদের সমাবেশ ঘটে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল