editor
প্রকাশিত: 5:32 PM, December 11, 2023
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বিশ্বনাথ বার্তা পত্রিকার প্রতিষ্টাতা সম্পাদক ও প্রকাশক, সিনিয়র সাংবাদিক, রোটারিয়ান, মানবাধিকার কর্মী মোসাদ্দিক হোসেন সাজুল’র রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব ও বার্তা অফিসে দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) বাদ আছর প্রেসক্লাব ও বিশ্বনাথ বার্তার নিজ কার্যালয়ে বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফিল সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের ভ্রারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি এ কে এম তুহেম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সায়েস্তা মিয়া, দপ্তর সম্পাদক কবি এস.পি.সেবু, অর্থ সম্পাদক রাসেল রহমান, নির্বাহী সদস্য শ্রী অজিত চন্দ্র দেব, সদস্য আব্দুল কাইয়ুম, লন্ডন টু সুনামগঞ্জ পেইজের পরিচালক রফিক আহমদ, এসএনবি পেইজের ক্যামেরা পার্সন বিজয়।
মাওলানা জিয়াউল হকের মোনাজাতের মাধ্যমে অনুষ্টিত দোয়া মাহফিলে ভার্চ্যুয়ালী অংশ নেন ” বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতির সুযোগ্য ছোটভাই এবং বিশ্বনাথ বার্তার ভ্রারপ্রাপ্ত সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী ইলিয়াস আহমদ রাজন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সদস্য যুক্তরাজ্য প্রবাসী কবি শাহ কামাল আহমদ, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মজলু মিয়া, সাধারণ সম্পাদক শাহীন উদ্দীন, উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক স্পেন প্রবাসী আনহার বিন সাঈদ, সদস্য শেখ ছালেক উদ্দীন, শাহ সিদ্দিকুর রহমান চিশতি, বিশ্বনাথ বার্তার উসমানী নগর প্রতিনিধি সোহাগ আহমদ।
উলেখ্য যে, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং তিনি কঠিন রোগে প্রায় শয্যাশায়ী। তিনি সকল শুভাকাঙ্খি ও পরিচিত মহল সহ সবার নিকট দোয়া কামনা করেছন।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল