editor
প্রকাশিত: 7:43 PM, December 13, 2023
ওসমানীনগর সংবাদদাতা :: সিলেটের ওসমানীনগর-বিশ্বনাথ এর উন্নয়ন করতে সকল সাংবাদিকদের সহায়তা চাইলেন তৃণমূল বিএনপি মনোনীত সোনালী আঁশ প্রতীকের প্রার্থী যুক্তরাজ্যের আইনজীবি মোঃ আব্দুর রব মল্লিক। তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ সংসদীয় আসনে তৃণমূল বিএনপি থেকে প্রার্থী হয়েছেন।
আজ (১৩ ডিসেম্বর) বুধবার দুপুর ২টায় ওসমানীনগর উপজেলার তাজপুর কাশিপাড়া গ্রামে তার নিজ বাড়িতে ওসমানীনগর-বিশ্বনাথে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ সহযোগীতা কামনা করেন।
এসময় আব্দুর রব মল্লিক বলেন, আমি যুক্তরাজ্যে আইন পেশায় জড়িত রয়েছি। দীর্ঘদিন ধরে ব্যক্তিগত পারিবারিকভাবে ওসমানীনগর-বিশ্বনাথ এর উন্নয়ন কাজে নিয়োজিত আছি। এ দুই উপজেলার শিক্ষা, ক্রীড়া, যোগাযোগ, আর্থ সামাজিক উন্নয়ন ও সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করছি। আমি নির্বাচিত হলে, এলাকায় প্রযুক্তিগত কারিগরি শিক্ষার মাধ্যমে বিশ^মানের দক্ষ মানুষ তৈরি, নদী-খাল খনন করে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন, বেকার সমস্যা নিরসনে যুক্তরাজ্যে বসবাসরত আমাদের প্রজন্মকে দেশে এনে বিনিয়োগ করিয়ে এবং সরকারের সহযোগীতা নিয়ে শিল্প কারখানা স্থাপন করতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করবো। তাই এলাকার উন্নয়নের স্বার্থে আমি আপনাদের সহযোগীতা চাই।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, হাফিজ সৈয়দ মাওলানা মুছলেহ উদ্দিন, সাহাব উদ্দিন সাবুল, আনহার আলী, কামরুল ইসলাম, জমশেদ আলী, ওয়াছিদ উল্লাহ, হুসমত উল্লাহ, নুর আলী প্রমূখ।
সভায় ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ দুই উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল