editor

প্রকাশিত: 9:21 AM, December 14, 2023

কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি জাহাঙ্গীর হোসেন সরদারের মতবিনিময়

কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি জাহাঙ্গীর হোসেন সরদারের মতবিনিময়

কানাইঘাট প্রতিনিধি :: সিলেটের কানাইঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।

বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় তার কার্যালয়ে আয়োজিত এ-মতবিনিময় সভায় থানার সেকেন্ড অফিসার এস.আই সোহেল মাহমুদের সঞ্চালনায় থানার নবাগত ওসি জাহাঙ্গীর হোসেন সরদার কানাইঘাটের দায়িত্ব পালনকালীন সময়ে প্রেসক্লাব নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করে বলেন, ‘পুলিশ ও সাংবাদিক একে অন্যের পরিপূরক। আইন শৃংখলার উন্নয়নে সাংবাদিকরা বড় ধরনের ভূমিকা পালন করে থাকেন।

তিনি আরো বলেন, এখানে আমি সদ্য যোগদান করেছি। এরপূর্বে আমি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় ওসির দায়িত্ব পালনকালীন সময়ে জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের আদেশে আমাকে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলী করা হয়েছে। যে থানায় ওসি হিসাবে দায়িত্ব পালন করেছি সাংবাদিকদের একজন শুভাকাঙ্খী হিসেবে গণমাধ্যম কর্মীরা প্রতিটি কাজে আমাকে সহযোগিতা করেছেন। আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, যাতে করে কানাইঘাটে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয় এজন্য থানা পুলিশ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাবে, এক্ষেত্রে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। কানাইঘাটকে শান্তির জনপদে পরিণত করতে এবং পুলিশি সেবা তাৎক্ষণিক জনগনের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে আমার প্রথম কাজ। চুরি-ডাকাতি, মাদকদ্রব্য, সন্ত্রাসী, অপরাধী, সকল প্রকার জুয়া, অসামাজিক কার্যকলাপ, ইভটিজিং, চোরাচালান, প্রতিরোধে জিরো টলারেন্স গ্রহণ করা হবে বলে নবাগত অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান।

থানায় ভুক্তভোগী ও নির্যাতিতরা যাতে করে তাৎক্ষণিক কোন ধরনের হয়রানী ছাড়া পুলিশি সেবা পান সেই উদ্যোগ গ্রহণ করা হবে। কোন ধরনের অন্যায় কর্মকান্ডকে থানায় প্রশ্রয় দেওয়া হবে না। এজন্য তিনি সাংবাদিক সহ সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় কানাইঘাটের শান্তি সম্প্রীতি বজায় রাখা সহ আইন-শৃঙখলার উন্নয়ন, অপরাধ মূলক তৎপরতা প্রতিরোধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পুলিশ প্রশাসন কে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

এছাড়াও সাংবাদিকবৃন্দ আরো বলেন, কানাইঘাটের মানুষ অত্যন্ত শান্তির প্রিয় ও ধর্মপ্রাণ। এখানে সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ রয়েছে। তারা প্রতিটি কাজে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করে থাকেন। মতবিনিময়কালে থানার ওসি(তদন্ত) উজায়ের আল-মাহমুদ আদনান, কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র সাংবাদিক এম.এ হান্নান, ক্লাবের বর্তমান সভাপতি নিজাম উদ্দিন, সাবেক সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল,বর্তমান সহ-সভাপতি আব্দুন নূর,শাহীন আহমদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ,সহ-সাধারণ সম্পাদক মুমিন রশীদ,কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক সুজন চন্দ অনুপ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাওলানা আসআদ আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফুজ সিদ্দীকী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জয়নাল আজাদ,সিনিয়র সদস্য তাওহীদুল ইসলাম,সদস্য হাফিজ আহমদ সুজন,মুফিজুর রহমান নাহিদ,সংবাদকর্মী মুফিজুর রহমান তালুকদার,ওহীদুল ইসলাম, মিজানুর রহমান লাভলু উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত যে, বদলী জনিত কারণে শ্রীমঙ্গল থানা থেকে গত ১১ ডিসেম্বর কানাইঘাট থানার অফিসার ইনচার্জ হিসেবে জাহাঙ্গীর হোসেন সরদার যোগদান করেন। তার গ্রামের বাড়ী শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার লোনসিং গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত দুই মেয়ে সন্তানের জনক।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল