editor
প্রকাশিত: 6:08 PM, December 19, 2023
জেলার সিদ্ধিরগঞ্জে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে সড়কে আগুন জ্বালিয়ে মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল অংশের গ্রিন গার্ডেন রেস্টুরেন্টের সামনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদের সমর্থকরা এ মিছিল বের করেন।
এ সময় মিছিলকারীরা সড়কের ওপর আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে।
এ বিষয়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ জানান, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে আজ আমাদের হরতাল চলছে। আমাদের দাবিকে উপেক্ষা করে এই সরকার জোরপূর্বক নির্বাচন করে আবারও অবৈধভাবে ক্ষমতায় আসতে চাচ্ছে। তবে এবার আমরা সে সুযোগ দেব না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, সকালে মহাসড়কে বিএনপির কিছুসংখ্যক লোকজন মিছিল বের করেছিল। তারা মিছিলের নামে সড়কে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করতে চেষ্টা করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনাতে সেখানে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।
এস এ
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও