editor
প্রকাশিত: 8:57 PM, December 21, 2023
নগরীর দক্ষিণ সুরমার সিলেট সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের খোজারখলা নিবাসী বিশিষ্ট মুরব্বি মরহুম মফিজুর রহমান তিতন মিয়ার বড় ছেলে সিলেটের সাড়া জাগানো সাবেক ক্রিকেটার, সিলেট জেলা ক্রিকেট দলের সাবেক ওপেনার ব্যাটসম্যান, খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের সাবেক সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ লিটন গত বুধবার রাত ১টা ২০ মিনিটের সময় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের নামাজের জানাজা গতকাল ২১ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ আছর খোজারখলা মার্কাজ জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
জানাজার নামাজে এলাকার মুরব্বিয়ান, রাজনিতিবিদ, সাংবাদিক, শিক্ষক, আলেম উলামা, জনপ্রতিনিধি, ডাক্তার, সমাজসেবী, যুব সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। জানাযা নামাজে ইমামতি করেন খোজারখলা মার্কাজ জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা ছালিম আহমদ সুলাইমান।
পরে মরহুমের লাশ মসজিদের পাশে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
উল্লেখ, খালেদ মাহমুদ লিটন ২০ ডিসেম্বর বুধবার রাতে অসুস্থ হওয়ার পর পরিবারের লোকজন সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শোক প্রকাশ
সাবেক ক্রিকেটার ও সমাজসেবী খালেদ মাহমুদ লিটনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে’র ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাজ্য প্রবাসী সাব্বির আহমদ, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী মিসেস সুফিয়া খাতুন। অনুরূপ শোকবার্তায় তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদ পরিচালনা কমিটির মোতাওাল্লী আলহাজ্ব আব্দুল মছব্বির ও সেক্রেটারি খায়রুল ইসলাম সেলিম, তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি কবির আহমদ, সিনিয়র সহ সভাপতি, সাংবাদিক আব্দুল খালিক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান সহ উন্নয়ন কমিটির সকল নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
পৃথক পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল