editor
প্রকাশিত: 10:52 AM, December 25, 2023
উৎফল বড়ুয়া :: নারী সমাজ এখন আর আগের মতো পিছিয়ে নেই শিক্ষা, সংস্কৃতি, কর্মক্ষেত্র সর্বদিকে এগিয়েছে। পুরুষতান্ত্রিক সমাজে নারীরা যত বেশি এগোবে ততই সমাজ-দেশ সুন্দর হবে। নারী পুরুষ দুইজন যদি সহশীল হয় কাজের ক্ষেত্রে কখনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না।
গত শনিবার ২৩ ডিসেম্বর বৌদ্ধ মহিলা সমিতি বাংলাদেশের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও সংগঠনের মুখপত্র ‘যশোধরা’ প্রকাশনার মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।
চট্টগ্রাম প্রেস ক্লাবস্থ ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনের সভাপতি লায়ন কেমি বড়ুয়া মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন দানশীল ব্যক্তিত্ব লায়ন মৃদুল বড়ুয়া চৌধুরী এম.জে.এফ ও সম্প্রীতি বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক ডা. উত্তম কুমার বড়ুয়া।
বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী পরিতোষ বড়ুয়া, আওয়ামী লীগ নেতা লায়ন টিংকু বড়ুয়া, অধ্যাপিকা স্মৃতি বড়ুয়া ও রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড। বক্তব্য দেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক রেখা রানী বড়ুয়া, সদস্য সচিব ঝুম্পা বড়ুয়া, সংগঠক স্বদেশ কুসুম চৌধুরী, শিশু সাহিত্যিক উৎপলকান্তি বড়ুয়া, অধ্যক্ষ শিমুল বড়ুয়া, ব্যাংকার প্রীতিশ রঞ্জন বড়ুয়া, শ্যামল কান্তি বড়ুয়া, মানস কুমার বড়ুয়া, সাংবাদিক বিপ্লব বড়ুয়া, ডা. অমরেশ বড়ুয়া চৌধুরী, সবুজ বড়ুয়া শুভ, মৃদুল বড়ুয়া, রবীন্দ্র লাল বড়ুয়া, শেলী বড়ুয়া, পূর্ণিমা বড়ুয়া, শিক্ষক রণী বড়ুয়া প্রমূখ। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন শিক্ষিকা নেভী বড়ুয়া।
অনুষ্ঠানে সংগঠনের পুরনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়। এতে নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন বিশিষ্ট সংগঠক রেখা রানী বড়ুয়া, সাধারণ সম্পাদক নির্বাচিত হন সংগঠক মিসেস ঝুম্পা বড়ুয়া। সঞ্চালনায় ছিলেন লাবন্যা বড়ুয়া ও পারমিতা বড়ুয়া। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের মুখপত্র ‘ যশোধরা’ প্রকাশ করা হয়। প্রকাশনায় সংগঠনের সদস্য ছাড়াও বিশিষ্ট লেখকদের লেখা প্রকাশ করা হয়।
এস এ
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল