editor
প্রকাশিত: 6:55 PM, January 20, 2024
দেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। বেশ কিছুদিন ধরেই তিনি ভালো নেই। হয়তো তার পা মচকে গেছে। এখন ক্রাচে ভর করে চলাফেরা করতে হচ্ছে তাকে। কীভাবে পা মচকেছে, তার তথ্য দেননি ওই কণ্ঠশিল্পী। তবে তার ফেসবুকে বুধবার (১৭ জানুয়ারি) সকালে একটি ভিডিও প্রকাশ করেছিলেন গায়িকা।
তাতে দেখা যায়, ক্রাচে ভর দিয়ে হেঁটে আসছেন। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, পা’টা আবারও মচকালো। এর আগেও তার পা মচকে গিয়েছিল হয়তো।
জনপ্রিয় গায়িকার এই পোস্ট দেখে ভক্তরা সামিনা চৌধুরীকে শুভকামনা ও সুস্থতা কামনা করছেন।
সামিনা চৌধুরীর বেড়ে ওঠা ঢাকায়। পড়াশোনা করেছেন ঢাকার অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে। ১৯৮৬ সালে প্রকাশিত হয় সামিনা চৌধুরীর প্রথম অডিও অ্যালবাম ‘শৈশবের দিনগুলো’। এটির গানের সুর ও সংগীত পরিচালনায় ছিলেন নকীব খান। এরপর থেকে বাবার পথ ধরেই হেঁটে চলেছেন তিনি।
আধুনিক গানের তালিকায় কাওসার আহমেদ চৌধুরীর রচনায় লাকী আখন্দের সুরে ‘কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে’ সামিনা চৌধুরীকে কালজয়ী একটি গান। এছাড়া ‘ওই ঝিনুক ফোটা সাগর বেলায়’, ‘ফুল ফোটে ফুল ঝরে’, ‘আমার মাঝে নেই এখন আমি’, ‘এই জাদুটা সত্যি হয়ে যেত’র মতো অসংখ্য গান গেয়ে শ্রোতাদের হৃদয় জয় করে নিয়েছেন তিনি।
আনুষ্ঠানিকভাবে সংগীতশিল্পী হিসেবে সামিনার জন্ম হয়েছিল ‘জন্ম থেকে জ্বলছি মাগো’সিনেমার গানের মাধ্যমে। সেই থেকে সিনেমার গানে নিয়মিত থেকেছেন তিনি। সামিনার জনপ্রিয় গানের মধ্যে আরো রয়েছে ‘আমার বুকের মধ্যেখানে’, ‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে’, ‘হও যদি ঐ নীল আকাশ’ ইত্যাদি।
বহু সিনেমার গান কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী। এরমধ্যে ‘নিঃস্বার্থ ভালোবাসা’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘খোঁজ দ্য সার্চ’, ‘টাকার চেয়ে প্রেম বড়’, ‘মায়ের চোখ’, ‘বাপ বড় না শ্বশুর বড়’, ‘মন যেখানে হৃদয় সেখানে’, ‘তুমি আমার স্বামী’, ‘জন্ম তোমার জন্য’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘চন্দ্রগ্রহণ’, ‘তোমাকেই খুঁজছি’, ‘দারুচিনি দ্বীপ’উল্লেখযোগ্য।
সিনেমা ও আধুনিক গানের পাশাপাশি রবীন্দ্রসংগীতেও সামিনা চৌধুরী মুগ্ধতা ছড়িয়েছেন। ২০০৬ সালে ‘রানীকুঠির বাকী ইতিহাস’ সিনেমায় ‘আমার মাঝে নেই এখন আমি’ গানটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার লাভ করেন সামিনা চৌধুরী। এছাড়া তিনি একবার বাচসাস পুরস্কার এবং দুইবার মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন।
এস এ
স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহ্যবাহী তারাপুর চা বাগান এলাকায় মাদকের বিস্তার এবং অনৈতিক কার্যকলাপ দিন দিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। চা
* বিনা ডিউটিতে বেতন উত্তোলন * তদন্তে গিয়ে সাংবাদিক দেখে পালালেন ইউএনও আক্তার হোসেন: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি রাগীব রাবেয়া
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর প্রধান প্রধান রাস্তা ও ফুটপাত এখন ভাসমান হকার এবং অবৈধ যানবাহনের সম্পূর্ণ দখলে। যাত্রী ও পথচারীদের
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর