editor
প্রকাশিত: 7:05 PM, January 20, 2024
মিয়ানমার থেকে ভারতে অবাধ যাতায়াত বন্ধ করতে সীমান্তে বেড়া নির্মাণের ঘোষণা দিয়েছেনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খবর এনডিটিভির
মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে গত কয়েকদিন ধরে বিদ্রোহী গোষ্ঠী ও সেনাবাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে মিয়ানমারের সেনাবাহিনীর অনেক সেনা পালিয়ে ভারতে চলে আসছেন। আর সেনারা কোনো বাধা ছাড়াই প্রবেশ করতে পারার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে দেশটি। এর মাঝেই সীমান্তে বেড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার আসাম পুলিশ কমান্ডোদের প্যারেড অনুষ্ঠানে এ কথা জানান অমিত শাহ। তিনি বলেন, বাংলাদেশ সীমান্তের মতো মিয়ানমার সীমান্তও সুরক্ষিত করা হবে।
গত তিন মাসে পালিয়ে ভারতে চলে এসেছেন মিয়ানমারের জান্তাবাহিনীর প্রায় ৬০০ সেনা। তারা মিজোরামের লোয়াংলাই বিভাগে আশ্রয় নিয়েছেন। বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ঘাঁটি দখল করে নিলে জীবন বাঁচাতে এসব সেনা ভারতে চলে আসেন।
সীমান্তে বর্তমানে কোনো বেড়া না থাকায় ভারতের মানুষ মিয়ানমারে; অপরদিকে মিয়ানমারের মানুষ ভারতে অবাধে প্রবেশ করে থাকেন। বেড়া স্থাপন সম্পন্ন হয়ে গেলে এই সুযোগ বন্ধ হয়ে যাবে। তখন সীমান্তে বসবাসকারী মানুষদের ভিসার প্রয়োজন হবে।
মিয়ানমার ও ভারতের সীমান্তবর্তী অঞ্চলে সাধারণ মানুষের অবাধ চলাচলের জন্য ১৯৭০ সালে ভারত ফ্রি মুভমেন্ট রিজিম (এফএমআর) তৈরি করে। কারণ দুই দেশের সীমান্তে বসবাসরত মানুষের পরিবারের সদস্যরা দুই দেশ মিলিয়েই থাকেন।
স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহ্যবাহী তারাপুর চা বাগান এলাকায় মাদকের বিস্তার এবং অনৈতিক কার্যকলাপ দিন দিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। চা
* বিনা ডিউটিতে বেতন উত্তোলন * তদন্তে গিয়ে সাংবাদিক দেখে পালালেন ইউএনও আক্তার হোসেন: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি রাগীব রাবেয়া
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর প্রধান প্রধান রাস্তা ও ফুটপাত এখন ভাসমান হকার এবং অবৈধ যানবাহনের সম্পূর্ণ দখলে। যাত্রী ও পথচারীদের
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর