editor

প্রকাশিত: 8:24 PM, January 20, 2024

মাদক ও অপরাধ নির্মুলে জিরো টলারেন্স ঘোষণা: প্রতিমন্ত্রী শফিক

মাদক ও অপরাধ নির্মুলে জিরো টলারেন্স ঘোষণা: প্রতিমন্ত্রী শফিক

বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে অপরাধ ও মাদক নির্মুলে জিরো টলারেন্স ঘোষণার কথা জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর।

তিনি আজ বিশ্বনাথ উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী এসময় তার বক্তব্যে আরো বলেন, দীর্ঘদিন যাবত উন্নয়ন বঞ্চিত বিশ্বনাথ উপজেলার সকল রাস্তাঘাটের সমস্যা আমার নিজের সমস্যা। পর‌্যায়ক্রমে তা অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের উপায় বের করা হবে। তিনি কৃষির গুরুত্ব তুলে ধরে বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, স্বাধীনতার সময় যেখানে ৭কোটি মানুষের খাদ্যের অভাব ছিল, সেখানে আজ ১৮ কোটি মানুষ। এই ১৮ কোটি মানুষের খাদ্যের যোগান দেয় আমাদের কৃষি। অল্প জমিতে চাষাবাদ করে ১৮কোটি মানুষের খাদ্যের নিরাপত্তায় কৃষি খাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভাবনীয় উন্নতি সাধন করছেন। কৃষি সম্প্রসারনের জন্য নিরলস কাজ করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই । উপজেলা আইনশৃংখলা রক্ষা ও মাদক নির্মুলে থানা প্রশাসনকে জিরো টলারেন্স ভুমিকা রাখার প্রতি গুরুত্তারোপ করে বক্তব্য রাখেন তিনি।

বিশ্বনাথ উপজেলা প্রশাসনের উদ্যেগে আজ এক মতবিনিময় সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

শনিবার (২০ জানুয়ারী) উপজেলা প্রশাসনিক হলরুমে বিশ্বনাথ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে দুপুরে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা কমিশনার (ভুমি) সম্রাট হোসেনের পরিচালনায় নির্বাহী অফিসার শাহীনা আক্তারের সভাপতিত্বে এসময় উপিস্থিত ছিলেন উপজেলার প্রশাসনিক সকল দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ।

জাতীর শ্রেষ্ঠ সন্তান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মুক্তিযুদ্ধে প্রাণ বির্সজনকারী সকল শহীদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শুরু হওয়া মতবিনিময় সভায় উপস্থিত সবার পরিচিতি পর্ব তুলে ধরেন আগত সকল প্রতিনিধিরা।

প্রতিমন্ত্রীর সাথে পরিচয় পর্ব শেষে বিশ্বনাথ উপজেলার উন্নয়ন বঞ্চিত ও প্রশাসনিক কার‌্য সক্ষমতা নিয়ে একাধিক সমস্য সমাধানের লক্ষ্যে একে একে বক্তব্য রাখেন,উপজেলা প্রকৌশলী আবু সাইদ, কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, প্রাণীসম্পদ কর্মকর্তা নাহিদা নাওরিন সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার –পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন সুমন, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্তী, সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহ মোশাহিদ আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যন মাওলানা হাবিবুর রহমান, বিশ্বনাথ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মখদ্দছ আলী, পৌর সভার প্যানেল মেয়র রফিক হাসান, পৌর আওয়ামীলীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, ১ নং লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলামিয়া, ২ নং খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী, ৩ নং অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকু রহমান লিটন, ৪ নং রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম উদ্দিন, ৫ নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, ৬ নং বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার,৭ নং দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আহমদ মতসিন,৮ নং দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, হিন্দু বোদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাস শংকু, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলাম ও মুক্তিযোদ্ধা ওয়াহিদ আলী।

এসময় প্রধান অতিথি হিসেবে যোগদানের পূর্বে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সভাস্থলে উপস্থিত হলে নির্বাহী কর্মকর্তা শাহীনা আক্তারের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তাগণ ফুলেল শুভেচছা জানিয়ে বরণ করে নেন। এসময় মন্ত্রী প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতীতে শ্রদ্ধা নিবেদন করেন।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

স্মৃতি ও ঋতিকে শেল্টার দিচ্ছেন ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান

স্মৃতি ও ঋতিকে শেল্টার দিচ্ছেন ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহ্যবাহী তারাপুর চা বাগান এলাকায় মাদকের বিস্তার এবং অনৈতিক কার্যকলাপ দিন দিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। চা

রাগীব রাবেয়া হাইস্কুল এন্ড কলেজে নৈরাজ্য : অন্ধকারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ

রাগীব রাবেয়া হাইস্কুল এন্ড কলেজে নৈরাজ্য : অন্ধকারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ

* বিনা ডিউটিতে বেতন উত্তোলন * তদন্তে গিয়ে সাংবাদিক দেখে পালালেন ইউএনও আক্তার হোসেন: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি রাগীব রাবেয়া

ফুটপাত-রাস্তা দখলে জিম্মি সিলেট নগরী : হকার ও অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে ব্যর্থ সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী

ফুটপাত-রাস্তা দখলে জিম্মি সিলেট নগরী : হকার ও অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে ব্যর্থ সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর প্রধান প্রধান রাস্তা ও ফুটপাত এখন ভাসমান হকার এবং অবৈধ যানবাহনের সম্পূর্ণ দখলে। যাত্রী ও পথচারীদের

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর