editor

প্রকাশিত: 12:43 PM, January 21, 2024

হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত নিহত ছাত্রলীগের ৪ নেতা

হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত নিহত ছাত্রলীগের ৪ নেতা

জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুরে চিরনিদ্রায় শায়িত হলেন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত চার ছাত্রলীগ নেতা। শনিবার (২০) জানুয়ারি বেলা ২টায় জৈন্তাপুর রাজবাড়ি মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে শেষ শ্রদ্ধা ভালোবাসায় মুসলিম ধর্মের ৩ জনের জানাজা সম্পন্ন হয়। পরে তাদের পারিবারিক কবরস্থানে দাফনকাজ সম্পন্ন করা হয়। আর বেলা ৪টায় হিন্দু ধর্মের ১ জনের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় তাদের পারিবারিক শ্মশানে।
এদিকে সকালে নিহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে যান সিলেট-৪ আসনের একাধিকবারের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ইমরান আহমদ এমপি।

জানাজার নামাজের পূর্বে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য রনজিত কুমার সরকার, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, সদস্য মো: গোলাপ মিয়া, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, ডৌ-বাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন, অধ্যক্ষ ফজলুল হক, সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। নেতৃবৃন্দ তাদের রুহের মাফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পরিবারে পক্ষে  সবার নিকট দোয়া চেয়ে বক্তব্য রাখেন  নিহত জুবায়ের আহসানের পিতা জামাল উদ্দিন, আলী হোসেন সুমনের চাচাত ভাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, মেহেদী হাসান তমালের চাচাত ভাই মাস্টার মাসুক আহমদ।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সহ সমাজের নানা শ্রেনী পেশার কয়েক হাজার মানুষ অংশ গ্রহন করেন।

জানাজায় উপস্থিত হয়ে ইমরান আহমদ এমপি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, শুনেছি গতকাল রাতে তাদের চিকিৎসা নিয়ে জৈন্তাপুর উপজেলা হাসপাতালে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তদন্তপূর্বক হাসপাতাল কর্তৃপক্ষের দায় থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, শুক্রবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টায়  চার বন্ধু প্রাইভেট কার নিয়ে জাফলং যাওয়ার পথে উপজেলা সদর থেকে মাত্র ২ কিলোমিটার দুরে বাংলা বাজার এলাকার ২নং লক্ষীপুর নামক স্থান নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদের পানিতে পড়ে দুঘর্টনার শিকার হন। ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ সহ স্থানীয় জনতা তাদের-কে উদ্বার করেন। রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল ও হাসপাতালে নিয়ে আসার পর সামন্য সময়ের মধ্যে চার বন্ধু মৃত্যুবরণ করেন। এই দুঘর্টনা ও তরুণ ৪জন ছাত্রলীগ কর্মীর মৃত্যুর মর্মান্তিক সংবাদ পেয়ে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্স-এ কয়েক শত ছাত্র-জনতা জড় হন। নিহতের স্বজন সহ বন্ধু-বান্ধব হাসপাতালের জরুরী এম্বুলেন্স সার্ভিস ও চিকিৎসা সেবায় ডাক্তারের দায়িত্বহীনতার অভিযোগ করে উপস্থিত ছাত্র-জনতার মধ্যে উত্তোজনা দেখা দেয়। গভীর রাতে হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা সেবা ও চিকিৎসক সহ অন্যান্য লোকবল সংকট থাকায় ক্ষুব্ধ হয়ে উঠেন ছাত্র-জনতা।

উত্তোজনা ছড়িয়ে পড়লে হাসপাতালে ইটপাটকেল নিক্ষেপ ও দুটি গাড়িতে অগ্নীসংযোগ ও ভাংচুর করা হয়। ভাংচুর ও হামলার ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নিবার্হী অফিসার মো: সাজেদুল ইসলাম, সহকারি পুলিশ সুপার কানাইঘাট (সার্কেল) অলক কান্তি শর্মা, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম ), জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, আব্দুর রাজ্জাক রাজা, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, নিজপাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর এলাহী সম্রাট, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম সহ অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং  রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

হাসপাতালে ভাংচুরে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: সালাহ উদ্দিন মিয়া জানিয়েছেন।

দুর্ঘটনায়  নিহতরা হলেন জৈন্তাপুর উপজেলা সদরের (নিজপাট) ইউপি’র জৈন্তাপুর সরকারি স্কুল সংলগ্ন তোয়াসি হাটির বাসিন্দা ছাত্রলীগ নেতা নেহাল পাল (২৫), কমলা বাড়ির জুবায়ের আহসান(২৪) ,বড় পুকুরপাড় পানিয়ারা হাটির মেহেদী হাসান তমাল (২২) ও জাঙ্গাল হাটির আলী হোসেন সুমন (২৩)।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

স্মৃতি ও ঋতিকে শেল্টার দিচ্ছেন ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান

স্মৃতি ও ঋতিকে শেল্টার দিচ্ছেন ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহ্যবাহী তারাপুর চা বাগান এলাকায় মাদকের বিস্তার এবং অনৈতিক কার্যকলাপ দিন দিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। চা

রাগীব রাবেয়া হাইস্কুল এন্ড কলেজে নৈরাজ্য : অন্ধকারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ

রাগীব রাবেয়া হাইস্কুল এন্ড কলেজে নৈরাজ্য : অন্ধকারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ

* বিনা ডিউটিতে বেতন উত্তোলন * তদন্তে গিয়ে সাংবাদিক দেখে পালালেন ইউএনও আক্তার হোসেন: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি রাগীব রাবেয়া

ফুটপাত-রাস্তা দখলে জিম্মি সিলেট নগরী : হকার ও অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে ব্যর্থ সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী

ফুটপাত-রাস্তা দখলে জিম্মি সিলেট নগরী : হকার ও অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে ব্যর্থ সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর প্রধান প্রধান রাস্তা ও ফুটপাত এখন ভাসমান হকার এবং অবৈধ যানবাহনের সম্পূর্ণ দখলে। যাত্রী ও পথচারীদের

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর