editor

প্রকাশিত: 11:30 AM, January 22, 2024

কুলাউড়ায় ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

কুলাউড়ায় ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

মহি উদ্দিন রিপন :: মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ জানুয়ারি) বিকেলে শহরস্থ নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণীতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভার:) মাও. ফজলুল হক খান সাহেদ। ক্রীড়াক্ষেত্রে কুলাউড়ার অতিথ ঐতিহ্য রয়েছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সুনাম অর্জন ধরে রাখতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন বলেন, যারা শিক্ষার পাশাপাশি খেলাধুলায় নিজেদের সম্পৃক্ত রাখে তারা কখনও মাদক বা জঙ্গীবাদের সাথে সম্পৃক্ত হতে পারে না।

উপজেলা স্কাউট সম্পাদক মো. সোহেল আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, প্রতিযোগিতার আহবায়ক নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, ক্রীড়া শিক্ষক হাফিজ উদ্দিন।

আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, উউপজেলা প্রেসক্লাবের সহ সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থী খেলোয়াড়বৃন্দ।

পরে অতিথিবৃন্দ ক্রিকেটে (বালক) চ্যাম্পিয়ান নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় ও রানার্সআপ জালালাবাদ উচ্চবিদ্যালয়, ক্রিকেটে (বালিকা) মাস্টার শরাফত আলী উচ্চবিদ্যালয় ও রানার্সআপ নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়, ভলিবলে (বালক) চ্যাম্পিয়ান মাস্টার শরাফত আলী উচ্চবিদ্যালয় ও রানার্সআপ সপ্তগ্রাম উচ্চবিদ্যালয়, ভলিবল (বালিকা) চ্যাম্পিয়ান হাজীপুর বালিকা উচ্চবিদ্যালয় ও রানার্সআপ মাস্টার শরাফত আলী উচ্চবিদ্যালয়, ব্যাডমিন্টনে (বালক) দ্বৈত চ্যাম্পিয়ান রাজনগর উচ্চবিদ্যালয় ও রানার্সআপ সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়, ব্যাডমিন্টনে (বালিকা) দ্বৈত চ্যাম্পিয়ান মাস্টার শরাফত আলী উচ্চবিদ্যালয় ও রানার্সআপ নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়, ব্যাডমিন্টনে (বালিকা) একক চ্যাম্পিয়ান হাজীপুর বালিকা উচ্চবিদ্যালয়, রানার্সআপ মাস্টার শরাফত আলী উচ্চবিদ্যালয়, ব্যাডমিন্টনে (বালক) একক চ্যাম্পিয়ান রাজনগর উচ্চবিদ্যালয় ও রানার্সআপ নিজামিয়া বিশকুটি এতিমখানা মাদ্রাসাসহ আরও বিভিন্ন খেলার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামকে যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর সংবর্ধনা

বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামকে যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর সংবর্ধনা

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) লন্ডন রিজিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শফিকুল ইসলামের সম্মানে প্রীতিভোজ

লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আইনের শাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আইনের শাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফ্রিডম ওয়াচ, ইউকের নেতৃবৃন্দ। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে পোস্ট, শহীদের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে পোস্ট, শহীদের বিরুদ্ধে মামলা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট প্রকাশের অভিযোগ উঠেছে আহমেদ শহীদ তাপাদারের বিরুদ্ধে। এ ঘটনায়

গণতন্ত্র ও মুক্ত রাজনৈতিক চর্চার বিরুদ্ধে হামলা বরদাশত করা হবে না: সিপিবি

গণতন্ত্র ও মুক্ত রাজনৈতিক চর্চার বিরুদ্ধে হামলা বরদাশত করা হবে না: সিপিবি

সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি সিলেট জেলা কমিটি। বুধবার (২৮

স্মৃতি ও ঋতিকে শেল্টার দিচ্ছেন ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান

স্মৃতি ও ঋতিকে শেল্টার দিচ্ছেন ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহ্যবাহী তারাপুর চা বাগান এলাকায় মাদকের বিস্তার এবং অনৈতিক কার্যকলাপ দিন দিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। চা

রাগীব রাবেয়া হাইস্কুল এন্ড কলেজে নৈরাজ্য : অন্ধকারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ

রাগীব রাবেয়া হাইস্কুল এন্ড কলেজে নৈরাজ্য : অন্ধকারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ

* বিনা ডিউটিতে বেতন উত্তোলন * তদন্তে গিয়ে সাংবাদিক দেখে পালালেন ইউএনও আক্তার হোসেন: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি রাগীব রাবেয়া

ফুটপাত-রাস্তা দখলে জিম্মি সিলেট নগরী : হকার ও অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে ব্যর্থ সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী

ফুটপাত-রাস্তা দখলে জিম্মি সিলেট নগরী : হকার ও অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে ব্যর্থ সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর প্রধান প্রধান রাস্তা ও ফুটপাত এখন ভাসমান হকার এবং অবৈধ যানবাহনের সম্পূর্ণ দখলে। যাত্রী ও পথচারীদের

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট