editor

প্রকাশিত: 9:45 PM, January 22, 2024

টেংরাবাসীর সাথে আত্মীক সম্পর্ক গড়ে উঠেছে আমার: এড. নাসির উদ্দিন

টেংরাবাসীর সাথে আত্মীক সম্পর্ক গড়ে উঠেছে আমার: এড. নাসির উদ্দিন

বিশ্বনাথ প্রতিনিধি :: অলংকারী ইউনিয়নে উন্নয়ন কম হয়েছে, এখন প্রতিমন্ত্রী এই জনপদের সন্তান ইনশাআল্লাহ টেংরা সহ পুরো বিশ্বনাথে উন্নয়ন হবে। ছাত্ররাজনীতির সময় থেকে শুরু করে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েও বিভিন্ন সময় টেংরা গ্রামে নানান অনুষ্ঠানে আসতে আসতে টেংরাবাসী’র সাথে আত্মীক সম্পর্ক গড়ে উঠেছে আমার।

সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হওয়ার পর টেংরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে এ অঞ্চলের রাজনৈতিক নেতৃবৃন্দ আমাকে এনেছিলেন। তখন সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান ছিলাম না, আজ চেয়ারম্যান হয়ে এসেছি। সুতরাং টেংরা প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা পাকাকরণ করে দেব ইনশাআল্লাহ।

সোমবার (২২ জানুয়ারী) অলংকারি ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুল মালিক আবুলের প্রথম পুত্র প্রবাসী আব্দুল নুর রুবেলের বিবাহ উত্তর অনুষ্ঠানে তার বাড়িতে স্হানীয় নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময়কালে সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান আ্যডভোকেট নাসির উদ্দিন খান উপরোক্ত কথা গুলো বলেন।

তিনি মতবিনিময় শেষে, টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বৃক্ষপ্রেমিক বশির আলী’র বাগান বাড়ী সরজমিনে পরদর্শন করেন।

এ সময় স্হানীয় নেতৃবৃন্দের সাথে আলাপ চারিতায় সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান আ্যডভোকেট নাসির উদ্দিন খাঁন আরো বলেন, আপনারা সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি নব নির্বাচিত এমপি শফিকুর রহমান চৌধুরীকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্হান প্রতিমন্ত্রী হিসেবে পেয়েছেন তার মাধ্যমে ৩নং অলংকারি ইউনিয়ন সহ বৃহত্তর টেংরা জনপদের যুগান্তকারি উন্নয়ন সাধিত হবে এবং প্রয়োজনে আমার সহযোগিতা চাইলে আমি সহযোগিতা করবো।

পরে জেলা পরিষদের চেয়ারম্যান বৃক্ষ প্রেমিক যুক্তরাজ্য প্রবাসী বশির আলী’র বাগান বাড়ি পরিদর্শন করেন এবং হরেক রকমের ফল মুল দেখে সন্তূষ্টি প্রকাশ করেন। টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান এবং হেঠেঁ হেঁঠে সমস্ত রাস্তাটি পরিদর্শন করেন।

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ্যডভোকেট নাসির উদ্দিন খাঁনের সাথে ছিলেন সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, সিলেট জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক মজির উদ্দিন, মহানগর আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক শোয়েব আহমদ, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম আহমদ সেলিম, প্রাইম ব্যাংক বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ও দরগাগেইট শাখার ম্যানেজার, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ নেতা তাজ উদ্দিন আহমদ, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা বৃক্ষপ্রেমিক বশির আলী, সিলেট জেলা যুবলীগের শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক,বিশ্বনাথ উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মোঃ সিতার মিয়া, বিশ্বনাথ উপজেলা যুবলীগ নেতা সোহাগ মিয়া সহ টেংরার স্হানীয় বিভিন্ন শ্রেনীপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামকে যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর সংবর্ধনা

বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামকে যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর সংবর্ধনা

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) লন্ডন রিজিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শফিকুল ইসলামের সম্মানে প্রীতিভোজ

লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আইনের শাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আইনের শাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফ্রিডম ওয়াচ, ইউকের নেতৃবৃন্দ। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে পোস্ট, শহীদের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে পোস্ট, শহীদের বিরুদ্ধে মামলা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট প্রকাশের অভিযোগ উঠেছে আহমেদ শহীদ তাপাদারের বিরুদ্ধে। এ ঘটনায়

গণতন্ত্র ও মুক্ত রাজনৈতিক চর্চার বিরুদ্ধে হামলা বরদাশত করা হবে না: সিপিবি

গণতন্ত্র ও মুক্ত রাজনৈতিক চর্চার বিরুদ্ধে হামলা বরদাশত করা হবে না: সিপিবি

সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি সিলেট জেলা কমিটি। বুধবার (২৮

স্মৃতি ও ঋতিকে শেল্টার দিচ্ছেন ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান

স্মৃতি ও ঋতিকে শেল্টার দিচ্ছেন ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহ্যবাহী তারাপুর চা বাগান এলাকায় মাদকের বিস্তার এবং অনৈতিক কার্যকলাপ দিন দিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। চা

রাগীব রাবেয়া হাইস্কুল এন্ড কলেজে নৈরাজ্য : অন্ধকারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ

রাগীব রাবেয়া হাইস্কুল এন্ড কলেজে নৈরাজ্য : অন্ধকারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ

* বিনা ডিউটিতে বেতন উত্তোলন * তদন্তে গিয়ে সাংবাদিক দেখে পালালেন ইউএনও আক্তার হোসেন: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি রাগীব রাবেয়া

ফুটপাত-রাস্তা দখলে জিম্মি সিলেট নগরী : হকার ও অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে ব্যর্থ সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী

ফুটপাত-রাস্তা দখলে জিম্মি সিলেট নগরী : হকার ও অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে ব্যর্থ সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর প্রধান প্রধান রাস্তা ও ফুটপাত এখন ভাসমান হকার এবং অবৈধ যানবাহনের সম্পূর্ণ দখলে। যাত্রী ও পথচারীদের

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট