editor
প্রকাশিত: 12:38 PM, January 23, 2024
ম্যাচজুড়ে দাপট দেখালেও গোলের দেখা পাচ্ছিল না ইন্টার মিলান। এমনকি নাপোলি ১০ জনের দলে পরিণত হওয়ার পর বেশ কয়েকবার সুযোগ কাজে লাগাতে পারেনি তারা।
অবশেষে কাঙ্ক্ষিত সেই মুহূর্ত আসে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে। অধিনায়ক লওতারো মার্তিনেসের গোলে ইতালিয়ান সুপার কাপে হ্যাটট্রিক শিরোপা নিশ্চিত করে নেরাজ্জুরিরা।
সৌদি আরবের আল আওয়াল পার্কে অনুষ্ঠিত ফাইনালে নাপোলিকে ১-০ গোলে হারায় ইন্টার মিলান। দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ের প্রথম মিনিটে জয়সূচক গোলটি করেন মার্তিনেস। বক্সের ডানপ্রান্ত থেকে দারুণ এক ক্রসে তাকে খুঁজে নেন বেঞ্জামিন পাভার। ছয় গজ দূরে থাকা মার্তিনেস নাপোলি গোলরক্ষককে পরাস্ত করতে কোনো ভুল করেনি। এর আগে ফ্রান্সেসকো আকেরবিকে ফাউল করে লাল কার্ড দেখেন নাপোলির জিওভানি সিমিওনে।
ইতালিয়ান সুপার কাপে এটি ইন্টারের অষ্টম শিরোপা। সর্বোচ্চ নয়বার চ্যাম্পিয়ন হওয়া জুভেন্তাসকে ছুঁতে আর একটি শিরোপা দূরে আছে তারা।
চ্যাম্পিয়ন হওয়ার পর ইন্টার কোচ সিমোন ইনজাঘি বলেন, ‘তিন দিন আগে সেমিফাইনাল খেলেছি আমরা এবং এরপর আজ (গতকাল) ফাইনাল খেললাম। এমন অভিজ্ঞতা সবার কাছেই নতুন। আমরা আমাদের মনোযোগ উঁচুতে রেখেছিলাম। ‘
জয়সূচক গোলটি পেয়ে আনন্দে ভাসছেন মার্তিনেস। ইন্টার অধিনায়ক বলেন, ‘আমি খুবই গর্বিত এবং খুশি। ইতালিয়ান কাপ থেকে ছিটকে যাওয়ার পর আমরা সুপার কাপ জিততে চেয়েছিলাম। এটা কঠিন ছিল, কারণ একদিনেরও কম সময় বিশ্রাম পেয়েছি আমরা। অতোটা নিখুঁত ছিলাম না তবে আমি আমার দলকে নিয়ে গর্বিত। এই গোলটি অসাধারণ আবেগের, অনন্য এক মুহূর্ত। ‘
এস এ
ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) লন্ডন রিজিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শফিকুল ইসলামের সম্মানে প্রীতিভোজ
বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফ্রিডম ওয়াচ, ইউকের নেতৃবৃন্দ। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট প্রকাশের অভিযোগ উঠেছে আহমেদ শহীদ তাপাদারের বিরুদ্ধে। এ ঘটনায়
সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি সিলেট জেলা কমিটি। বুধবার (২৮
স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহ্যবাহী তারাপুর চা বাগান এলাকায় মাদকের বিস্তার এবং অনৈতিক কার্যকলাপ দিন দিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। চা
* বিনা ডিউটিতে বেতন উত্তোলন * তদন্তে গিয়ে সাংবাদিক দেখে পালালেন ইউএনও আক্তার হোসেন: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি রাগীব রাবেয়া
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর প্রধান প্রধান রাস্তা ও ফুটপাত এখন ভাসমান হকার এবং অবৈধ যানবাহনের সম্পূর্ণ দখলে। যাত্রী ও পথচারীদের
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট