editor

প্রকাশিত: 2:02 PM, January 23, 2024

সিলেটে এক টিকিটে দেখা যাবে বিপিএলের দুই ম্যাচ

সিলেটে এক টিকিটে দেখা যাবে বিপিএলের দুই ম্যাচ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শুরু হয়েছে। ঢাকায় ৪ ম্যাচ ডে শেষে বিপিএল গড়াবে সিলেটে ২৬ জানুয়ারি থেকে। এ নিয়ে সিলেটের দর্শকদের আগ্রহের শেষ নেই। বুধবার থেকে মিলবে বিপিএলের সিলেট পর্বের খেলার টিকিট। এবার প্রকাশ করা হলো সিলেট পর্বের ম্যাচগুলোর টিকিট মূল্য।

সিলেটে প্রতি দিনের খেলা দেখতে অন্তত ২০০ টাকা খরচ করতে হবে দর্শকদের। একটি টিকিটে দিনের দুটি ম্যাচই উপভোগ করা যাবে। ২০০ টাকায় ওয়েস্টার্ন গ্যালারি ছাড়াও অনিন্দ্য সুন্দর গ্রিন গ্যালারির টিকিট কাটা যাবে। এছাড়া ইস্টার্ন গ্যালারি ৪০০ টাকা, ক্লাব হাউজ ৮০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট আড়াই হাজার টাকায় কিনতে পারবেন দর্শকরা।

টিকিট পাওয়া যাবে ২৪ জানুয়ারি থেকে, প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে টিকিট বিক্রি। লাক্কাতুরায় অবস্থিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ছাড়াও নগরীর রিকাবিবাজারে অবস্থিত সিলেট জেলা স্টেডিয়ামেও টিকিট কেনা যাবে সশরীরে। ২৪ জানুয়ারি থেকে অনলাইনেও টিকিট বিক্রি শুরু হবে। অনলাইনে টিকিট কাটার পর তা সংগ্রহ করতে হবে জেলা স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে।

২৬ জানুয়ারি খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএলের সিলেট পর্ব। দিনের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। ২৭ জানুয়ারি চট্টগ্রাম চ্যালঞ্জার্স ফরচুন বরিশালের এবং দুর্দান্ত ঢাকা রংপুর রাইডার্সের মোকাবেলা করবে। একদিন বিরতির পর ২৯ জানুয়ারি সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং দুর্দান্ত ঢাকা ও খুলনা টাইগার্স পরস্পরের মোকাবেলা করবে। ৩০ জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স এবং সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশালের ম্যাচ।

এছাড়া ২ ফেব্রুয়ারি সিলেট স্ট্রাইকার্স ও দুর্দান্ত ঢাকা এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচ; ৩ ফেব্রুয়ারি ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স এবং সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স ম্যাচ দিয়ে সিলেট পর্বের ইতি ঘটবে। মোট ১২টি ম্যাচ আয়োজিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামকে যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর সংবর্ধনা

বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামকে যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর সংবর্ধনা

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) লন্ডন রিজিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শফিকুল ইসলামের সম্মানে প্রীতিভোজ

লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আইনের শাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আইনের শাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফ্রিডম ওয়াচ, ইউকের নেতৃবৃন্দ। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে পোস্ট, শহীদের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে পোস্ট, শহীদের বিরুদ্ধে মামলা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট প্রকাশের অভিযোগ উঠেছে আহমেদ শহীদ তাপাদারের বিরুদ্ধে। এ ঘটনায়

গণতন্ত্র ও মুক্ত রাজনৈতিক চর্চার বিরুদ্ধে হামলা বরদাশত করা হবে না: সিপিবি

গণতন্ত্র ও মুক্ত রাজনৈতিক চর্চার বিরুদ্ধে হামলা বরদাশত করা হবে না: সিপিবি

সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি সিলেট জেলা কমিটি। বুধবার (২৮

স্মৃতি ও ঋতিকে শেল্টার দিচ্ছেন ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান

স্মৃতি ও ঋতিকে শেল্টার দিচ্ছেন ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহ্যবাহী তারাপুর চা বাগান এলাকায় মাদকের বিস্তার এবং অনৈতিক কার্যকলাপ দিন দিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। চা

রাগীব রাবেয়া হাইস্কুল এন্ড কলেজে নৈরাজ্য : অন্ধকারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ

রাগীব রাবেয়া হাইস্কুল এন্ড কলেজে নৈরাজ্য : অন্ধকারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ

* বিনা ডিউটিতে বেতন উত্তোলন * তদন্তে গিয়ে সাংবাদিক দেখে পালালেন ইউএনও আক্তার হোসেন: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি রাগীব রাবেয়া

ফুটপাত-রাস্তা দখলে জিম্মি সিলেট নগরী : হকার ও অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে ব্যর্থ সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী

ফুটপাত-রাস্তা দখলে জিম্মি সিলেট নগরী : হকার ও অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে ব্যর্থ সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর প্রধান প্রধান রাস্তা ও ফুটপাত এখন ভাসমান হকার এবং অবৈধ যানবাহনের সম্পূর্ণ দখলে। যাত্রী ও পথচারীদের

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট