editor

প্রকাশিত: 2:21 PM, January 23, 2024

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ

শেখ মো. শাহীন উদ্দীন, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের বিরুদ্ধে কাবিখা, কাবিটা, টিআরও, কর্মসৃজন, ব্রিজ-কালভার্টসহ বিভিন্ন প্রকল্প কাগজপত্রে ভুয়া মাস্টারুল তৈরি করে কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে।

সোমবার (২২ জানুয়ারি) এ বিষয়ে প্রতিকার চেয়ে আব্দুল জাহির নামে স্থানীয় বাসিন্দা হবিগঞ্জ জেলা প্রশাসক ও দুদক বরাবরে অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই কর্মকর্তা ৫ বছর আগে যোগদানের পর পর থেকেই এলাকায় একটি দুর্নীতির সিন্ডিকেট তৈরি করেছেন। সাম্প্রতিক সময়ে শীতকালীন শীতবস্ত্র (কম্বল) অসহায় গ্রামঞ্চল, চা বাগানে না দিয়ে তার মনগড়া পছন্দের লোকজনদের দেওয়াসহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে। শ্রমিকরা চটের ছালা গায়ে দিয়ে রাত্রিযাপনের দৃশ্য সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে চুনারুঘাটে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়।

অনুসন্ধানে জানা যায়, পিআইও প্লাবন পাল গত ৫ বছরে বিভিন্ন প্রকল্প খাতে হরিলুট করেছেন। তিনি ৪০ দিনের কর্মসিজনের কাজে প্রতি ইউনিয়ন থেকে ১০দিন করে মোট ১০০ দিনের কর্ম সিজনের কাজের টাকা আত্মসাৎ করেন। প্রতি কর্মসৃজনের মোট ৪০ লক্ষ করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার বেপরোয়া লুটপাট নিয়ে কেউ কোন প্রশ্ন করলে প্রকাশ্যে গালাগালি, দুর্ব্যবহার করে থাকেন। গত বছর এই আলোচিত পিআইওর অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে স্থানীয় একজন ইউপি চেয়ারম্যান মৌখিক অভিযোগ দিলেও কোন প্রতিকার হয়নি।উল্টো হ্যানস্তার শিকার হতে হয় তাকে। হতদরিদ্রদের জন্য কর্মসৃজন প্রকল্পের সকল পর্যায়ের ইউপি চেয়্যারম্যানদের কাছ থেকে লাখ লাখ টাকা আদায় করার অভিযোগ রয়েছে ওইকর্মকর্তার বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, স্থানীয় আহম্মদাবাদ ইউনিয়নসহ উপজেলার আশ্রয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্তদের তালিকায় টাকার বিনিময়ে বিত্তবানদের নাম অন্তর্ভুক্ত করেন। সরকারি ত্রাণ বিতরণে নয়ছয় ও আত্মসাতের অভিযোগ রয়েছে। সরকারি বরাদ্দের ত্রাণসামগ্রী তিনি নিজেই নামমাত্র বিতরণ দেখিয়ে ভুয়া বি ভাউচার বানিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করছেন।

অভিযোগ রয়েছে, ইউনিয়ন পরিষদের বাস্তবায়িত সব প্রকল্পের ক্ষেত্রে ২০ শতাংশ টাকাই ঘুষ নেন ওই কর্মকর্তা।

পিআইও প্লাবন পাল ওইসব অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, যিনি অভিযোগ করেছে তারা মাঝে মাঝে আমার কাছে বিভিন্ন জিনিস আবদার করতো। তাদের চাহিদা না মেটানোয় তারা এ অভিযোগ করেছে।আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়।

অভিযোগকারী জাহির মিয়া বলেন, সমাজে যখন ঘুনে ধরে যারা কথা বলার প্রয়োজন তারা কথা বলে না এবং সংশ্লিষ্ট দপ্তরগুলা অ্যাকশনে যায় না দুর্নীতিবাজদের বিরুদ্ধে তখন আমাদের মত যুবসমাজকেই ঝুঁকি নিয়ে অভিযোগ দায়ের করতে হয়।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামকে যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর সংবর্ধনা

বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামকে যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর সংবর্ধনা

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) লন্ডন রিজিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শফিকুল ইসলামের সম্মানে প্রীতিভোজ

লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আইনের শাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আইনের শাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফ্রিডম ওয়াচ, ইউকের নেতৃবৃন্দ। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে পোস্ট, শহীদের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে পোস্ট, শহীদের বিরুদ্ধে মামলা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট প্রকাশের অভিযোগ উঠেছে আহমেদ শহীদ তাপাদারের বিরুদ্ধে। এ ঘটনায়

গণতন্ত্র ও মুক্ত রাজনৈতিক চর্চার বিরুদ্ধে হামলা বরদাশত করা হবে না: সিপিবি

গণতন্ত্র ও মুক্ত রাজনৈতিক চর্চার বিরুদ্ধে হামলা বরদাশত করা হবে না: সিপিবি

সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি সিলেট জেলা কমিটি। বুধবার (২৮

স্মৃতি ও ঋতিকে শেল্টার দিচ্ছেন ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান

স্মৃতি ও ঋতিকে শেল্টার দিচ্ছেন ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহ্যবাহী তারাপুর চা বাগান এলাকায় মাদকের বিস্তার এবং অনৈতিক কার্যকলাপ দিন দিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। চা

রাগীব রাবেয়া হাইস্কুল এন্ড কলেজে নৈরাজ্য : অন্ধকারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ

রাগীব রাবেয়া হাইস্কুল এন্ড কলেজে নৈরাজ্য : অন্ধকারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ

* বিনা ডিউটিতে বেতন উত্তোলন * তদন্তে গিয়ে সাংবাদিক দেখে পালালেন ইউএনও আক্তার হোসেন: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি রাগীব রাবেয়া

ফুটপাত-রাস্তা দখলে জিম্মি সিলেট নগরী : হকার ও অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে ব্যর্থ সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী

ফুটপাত-রাস্তা দখলে জিম্মি সিলেট নগরী : হকার ও অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে ব্যর্থ সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর প্রধান প্রধান রাস্তা ও ফুটপাত এখন ভাসমান হকার এবং অবৈধ যানবাহনের সম্পূর্ণ দখলে। যাত্রী ও পথচারীদের

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট