editor
প্রকাশিত: 10:02 PM, January 23, 2024
বাংলাদেশে ট্রান্সজেন্ডার অধিকার আইনের খসড়া তৈরি করা হয়েছে। যদি এটি পাশ করা হয়, তাহলে দেশে পারিবারিক সংকট তৈরি হবে, সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টি হবে। মানুষের মধ্যে হতাশা সৃষ্টি হবে এবং আত্মহত্যার প্রবণতা বেড়ে যাবে।
গত ২২ জানুয়ারি সোমবার নগরীর দরগাহ গেইট সংলগ্ন শহীদ সোলেমান হলে সিয়ানাহ ট্রাস্টের আয়োজনে ‘ট্রান্সজেন্ডারবাদ : বিপযর্য়ের পদধ্বনি’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
মুফতি জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সিয়ানাহ ট্রাস্টের সদস্য মাওলানা আবু সুফিয়ান নাসিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ডাঃ শামসুল আরেফিন, সিয়ানাহ ট্রাস্টের উপদেষ্টা ও কাজির বাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, সোহানীঘাট মাদরাসার নাইবে মুহতামিম মাওলানা আহমদ সগির, জাতীয় ইমাম aসমিতি সিলেট মহানগরীর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, বিশিষ্ট গবেষক ডাঃ মুফতি ইসমাইল আযহারি, ডাঃ শরিফুল ইসলাম শিশির, সিয়ানাহ ট্রাস্টের সদস্য মাওলানা সাদিকুর রাহমান, মাওলানা আব্দুল্লাহ আল মনসুর ও মুফতি আবদুল কাদির মাসুম।
সেমিনারের মূখ্য আলোচক ডাঃ শামসুল আরেফিন বলেন, ট্রান্সজেন্ডার অধিকার আইন পাশ হলে যৌনবিকৃতি ও সমকামিতার মতো অপরাধ সমাজে ছড়িয়ে পড়বে। ইউরোপ-আমেরিকায় যেভাবে ট্রান্স নারী-পুরুষ হতাশাগ্রস্থ হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, বাংলাদেশে এরচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।
মাওলানা শাহ মমশাদ আহমদ বলেন, ট্রান্সজেন্ডারবাদ একটি আল্লাহদ্রোহী মতবাদ ও অবাধ যৌনাচারের অভিশপ্ত সংস্কৃতি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুফতি জিয়াউর রহমান। প্রবন্ধে ট্রান্সজেন্ডারবাদের ভয়াবহতা তুলে ধরে বলেন, হিজড়া ও ট্রান্সজেন্ডার কখনো এক নয়। ট্রান্সজেন্ডাররা সমকামিতার মতো ভয়াবহ ও নিষিদ্ধ পথ খোলে দেয়। স্বাগত বক্তব্য রাখেন সিয়ানাহ ট্রাস্টের সদস্য মুফতি সায়েম কাসেমি।
ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) লন্ডন রিজিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শফিকুল ইসলামের সম্মানে প্রীতিভোজ
বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফ্রিডম ওয়াচ, ইউকের নেতৃবৃন্দ। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট প্রকাশের অভিযোগ উঠেছে আহমেদ শহীদ তাপাদারের বিরুদ্ধে। এ ঘটনায়
সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি সিলেট জেলা কমিটি। বুধবার (২৮
স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহ্যবাহী তারাপুর চা বাগান এলাকায় মাদকের বিস্তার এবং অনৈতিক কার্যকলাপ দিন দিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। চা
* বিনা ডিউটিতে বেতন উত্তোলন * তদন্তে গিয়ে সাংবাদিক দেখে পালালেন ইউএনও আক্তার হোসেন: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি রাগীব রাবেয়া
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর প্রধান প্রধান রাস্তা ও ফুটপাত এখন ভাসমান হকার এবং অবৈধ যানবাহনের সম্পূর্ণ দখলে। যাত্রী ও পথচারীদের
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট