editor

প্রকাশিত: 9:49 PM, February 3, 2024

শিক্ষাব্যবস্থা নিয়ে অপকৌশল শুরু করেছে সরকার: জামায়াত

শিক্ষাব্যবস্থা নিয়ে অপকৌশল শুরু করেছে সরকার: জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বর্তমানে শিক্ষাব্যবস্থা নিয়ে চরম অপকৌশল শুরু করেছে সরকার। তারা এই দেশের বহু দিনের ইসলামী ইতিহাস ঐতিহ্যকে ভূলুণ্ঠিত করে পাঠ্যপুস্তকে হিন্দুত্ববাদী শিক্ষাব্যবস্থা চালু করতে চায়। এই দেশের মুসলিম ছাত্র-ছাত্রীদের নাস্তিকতাবাদ শিক্ষা দিয়ে একটি মেধা ও নৈতিকতাহীন জাতি তৈরি করার অপকৌশল গ্রহণ করেছে। তাদের এই অপকৌশল এই দেশের মাটিতে সফল হতে দেয়া যাবে না।

শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের ভার্চ্যুয়াল এক প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মুজিবুর রহমান বলেন, বর্তমানে বাংলাদেশ একটি জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বর্তমান সরকার জনগণের সরকার নয়। তারা নিজেদেরকে জনগণের সরকার বললেও প্রকৃতপক্ষে এই দেশের জনগণ তাদেরকে সরকার হিসেবে চায় না। তারা জনগণের ভোটাধিকার হরণ করে জোর করে ক্ষমতা দখল করে রয়েছে। তারা জনগণের বাক-স্বাধীনতা হরণ করে, গণতন্ত্রকে হত্যা করে একনায়কতন্ত্র কায়েম করেছে।

তিনি বলেন, আজ দেশের মানুষের মৌলিক অধিকার বলতে কোন কিছু নেই। মৌলিক অধিকার না পেয়ে আজ বহু মানুষ মানবেতর জীবন-যাপন করছে। তারা আজ ভাতের অধিকার, চিকিৎসার অধিকার ও তাদের বাক-স্বাধীনতা ফিরে পেতে চায়।

গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। জনগণের এই অধিকার ফিরিয়ে দিতে হলে জামায়াতের নেতাকর্মীদের বর্তমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সেক্ষেত্রে চট্টগ্রাম মহানগরীকে অতীতের ন্যায় আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে প্রধান ভূমিকা রাখতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেন, বাংলাদেশ দ্রুত অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে। দায়িত্বশীলদের জবাবদিহিতা থাকতে হবে। মনের কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করার যোগ্যতা অর্জন করতে হবে। কেন্দ্রের যেকোনো সিদ্ধান্ত বাস্তবায়নে উদ্যোগী হতে হবে।

চট্টগ্রাম মহানগরের আমীর মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও নায়েবে আমীর ড.আ জ ম ওবায়েদুল্লাহের সঞ্চালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, মাওলানা আ ন ম শামসুল ইসলাম, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, মাওলানা মুহাম্মদ শাহজাহান, নির্বাহী পরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুর রব, চট্টগ্রাম মহানগরের নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, এফ এম ইউনুছ, মো. মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী