editor

প্রকাশিত: 7:36 PM, February 29, 2024

ক্ষমতায় টিকে থাকার অপচেষ্টা চালাচ্ছে সরকার: জামায়াত

ক্ষমতায় টিকে থাকার অপচেষ্টা চালাচ্ছে সরকার: জামায়াত

সরকার দমন-নিপীড়ন এবং জুলুম-নির্যাতন চালিয়ে ক্ষমতায় টিকে থাকার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংক লোপাট ও অর্থ পাচারের প্রতিবাদে সচিবালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জে মঞ্চের জোনায়েদ সাকিসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে’ এ বিবৃতি দেন গোলাম পরওয়ার।

তিনি বলেন, সরকার মুখে গণতন্ত্রের ফাঁকা বুলি আওড়ালেও তাদের কার্যক্রমের মাধ্যমে একদলীয় ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত স্পষ্টভাবে প্রকাশিত হচ্ছে। ‘ডামি সরকার’ বিনা ভোটে গণতন্ত্রের কবর রচনা করে ক্ষমতায় এসে জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মত চেপে বসেছে। জনসমর্থনহীন ফ্যাসিবাদী সরকার দমন-নিপীড়ন এবং জুলুম-নির্যাতন চালিয়ে ক্ষমতায় টিকে থাকার অপচেষ্টা চালাচ্ছে।

গোলাম পরওয়ার বলেন, লুটেরা সরকারের এই হামলা প্রমাণ করে তারা জনগণের সম্পদ লুটপুটে খাবে, বিদেশে অর্থপাচার করবে। কিন্তু এর বিরুদ্ধে জনগণকে প্রতিবাদ করতে দেয়া হবে না। এই হামলার ঘটনার মধ্যে দিয়ে সরকারের ফ্যাসিবাদি চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। সরকারের এ হামলা প্রকৃতপক্ষে ভোটাধিকার, গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায়বিচারের উপর চরম আঘাত।

তিনি আরও বলেন, সরকারের একদলীয় প্রহসনের নির্বাচনী নাটক ও জুলুম-নির্যাতনের বিরুদ্ধে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য আমি দেশের সকল রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, সাংবাদিক, বুদ্ধিজীবী, আইনজীবী, ছাত্র-শিক্ষকসহ দেশের সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী