editor

প্রকাশিত: 12:26 PM, May 1, 2024

গণতন্ত্রকে মাটিচাপা দিয়েছে সরকার: আমিনুল হক

গণতন্ত্রকে মাটিচাপা দিয়েছে সরকার: আমিনুল হক

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে মাটিচাপা দিয়ে দেশকে একদলীয় দুঃশাসনের চরম অন্ধকারে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক। তিনি বলেন, আজকে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্র সেই গণতন্ত্র নেই, মানুষের ভোটের অধিকার নেই। দেশে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সমাজের নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে দিনমজুর, রিকশাচালক ও সাধারণ শ্রমিকরা দু’বেলা পেট ভরে ভাত খেতে পারছে না। কিন্তু সেদিকে সরকারের এক বিন্দুও নজর নেই, সরকার আছে তার নিজেকে নিয়ে। তারা লুটপাটে ব্যস্ত।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপি সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আওয়ামী সরকার গত ১৭টা বছর ধরে বাংলাদেশে গাছপালা রোপণ করেনি, তারা গাছপালা নিধন করেছে। তারা নদী-নালা, খাল-বিল দখল নিয়ে ভরাট করে নিজেদের পকেটের উন্নয়ন করেছে, নিজেদের পকেটকে ভরাট করেছে। এ কারণেই আজকে দেশে এত তীব্র দাবদাহ।

তিনি বলেন, আজকে দেশে সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিএনপি জনগণকে সাথে নিয়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। কারণ, গত ১৭টা বছর ধরে দেশের মানুষ সেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে পায়নি।

আমিনুল হক বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরে এসেও আমাদের স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য রক্ত দিতে হচ্ছে, জীবন দিতে হচ্ছে।

তিনি দাবি করে বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করতে বিএনপিসহ সাধারণ মানুষ একসাথে ঐক্যবদ্ধভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়লে, এই সরকার এক মুহূর্তের জন্যও ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তাই আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, ফেরদৌসী আহমেদ মিষ্টি, আকতার হোসেন, মহানগর সদস্য হাজী মো. ইউসুফ, এবিএমএ রাজ্জাক, শাহ আলম, এল রহমান, তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মিরাজ উদ্দিন হায়দার আরজু, হাফিজুর রহমান কবির, শেরেবাংলা নগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজালাল সিকদার, তোফায়েল আহমেদ, খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক এস এম ফজলুল হক, যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন দেওয়ান, সিএম আনোয়ার হোসেন, মাহফুজুর রহমান সজীব, রানা চৌধুরী, ১৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মজনু দর্জীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার