editor
প্রকাশিত: 11:34 AM, May 4, 2024
দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের উপজেলা নির্বাচন বর্জন করার আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার বিনীত আহ্বান, তথাকথিত উপজেলা নির্বাচন বর্জন করুন।’
শুক্রবার (৩ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, ‘পার্শ্ববর্তী দেশের প্রকাশ্য মদতে ৭ জানুয়ারি ডামি নির্বাচনের পর দেশে প্রতিষ্ঠা করা হয়েছে এক ব্যক্তির স্বৈরশাসন। এতে গভীর সংকটে পড়েছে মানুষ। স্বাধীনতাপ্রিয় গণতন্ত্রকামী জনগণের ভোটাধিকার আজ বিপন্ন।’
বাংলাদেশের নির্বাচন এখন বিশ্ববাসীর কাছে হাস্যকর কৌতুকে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘কেবল জাতীয় নির্বাচন নয়, স্থানীয় সরকারের নির্বাচনগুলোও আমরা আর মামুদের তামাশায় রূপান্তরিত করা হয়েছে।’
রিজভী বলেন, ‘এই ভয়াবহ পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে আসন্ন লোক দেখানো উপজেলা নির্বাচন বর্জনের মাধ্যমে শেখ হাসিনার স্বৈরতন্ত্র, ভোট ডাকাতির বিরুদ্ধে প্রতিবাদে দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। ভোট ডাকাত সরকার কখনো অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারবে না।’
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার