editor
প্রকাশিত: 3:48 PM, June 10, 2024
ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। ঢালিউডে প্রায় দুই যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নায়িকার পথচলা শুরু হয়েছে এই নায়কের হাত ধরে। যাদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, শবনম বুবলী, পূজা চেরিসহ অনেকে।
শাকিব যখন যেই নায়িকার সঙ্গে বেশি কাজ করেছেন, ঢালিউডে সেই নায়িকার চাহিদাই সে সময় সবচেয়ে বেশি থেকেছে। যে কারণে চিত্রনায়িকা রাহা তানহা খান মনে করেন, শাকিব খান রাস্তার কোনো মেয়ের সঙ্গে কাজ করলেও সে স্টার হয়ে যাবে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন বর্তমান সময়ের এই চিত্রনায়িকা। শাকিবের সঙ্গে সিনেমায় সাইনিংয়ের পরেও কাজ করা হয়নি রাহার, বিষয়টি নিয়ে কথা বলতে গিয়েই এমন মন্তব্য উঠে আসে তার কণ্ঠে।
রাহা বলেন, ‘আমার জীবনে কয়েকবারই সুযোগ এসেছে শাকিব খানের সঙ্গে কাজ করার। তবে কোনো কারণে কাজটা হয়ে ওঠেনি। যে কারণে তার সঙ্গে কাজ করার বিষয়টি আমার জন্য সোনার হরিণ নয়।’
ঢাকাই সিনেমার শীর্ষ নায়কের সঙ্গে কাজ করা ‘সোনার হরিণ’ নয় কেন, সেই মন্তব্যেরও ব্যাখা দিয়েছেন এই নায়িকা। তিনি বলেন, ‘শাকিব খানের নায়িকা হওয়ার যেই স্টারডম সেটা আমি পেয়েছি। তার সঙ্গে যখন আমি সিনেমা সাইন করি, তখন তার ভক্তরা আমাকে যেভাবে গ্রহণ করেছে, সমর্থন করেছে…সেটাতেই আমি হ্যাপি।’
রাহা বলেন, ‘তবে যদি শাকিব খানের সঙ্গে আমার আবারও কাজের সুযোগ হয়, ব্যাপারটা খুবই নরমাল থাকবে আমার জন্য। এটা যে আমার ড্রিম কাজ হবে সেটা নয়। কারণ তার সঙ্গে আমি অলরেডি সিনেমা সাইন করেছি। কোনো কারণে ছবিটা কমপ্লিট হয়নি।’
এরপর শাকিবের প্রশংসা করে এই নায়িকা বলেন, ‘শাকিব খান কিং খান। সে রাস্তার কোনো মেয়ের সঙ্গে কাজ করলেও সে স্টার হয়ে যাবে। ওই মেয়ে স্টার হবে শাকিব খানের প্রতিভার কারণে। তবে কেউ যদি শাকিবকে ছাড়া স্টার হতে পারে সেটা বড় অ্যাচিভমেন্ট।’
এই অভিনেত্রী যোগ করেন, ‘শাকিব যাদের সঙ্গে কাজ করেছে, সেই নায়িকাদের ছেড়ে দেওয়ার পরে তারা সুপার ফ্লপ। কেউ আর সুপারস্টার তকমা নিয়ে থাকতে পারেনি।’
প্রসঙ্গত, নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন রাহা। তবে পরিচিতি লাভ করেন উপস্থাপনা ও মডেল হিসেবে। এরপর ‘সারাংশে তুমি’, ‘ভালোবাসা ডটকম’ ও ‘রূপ’ সিনেমায় অভিনয় করতে দেখা যায় তাকে।
সিলেট জেলা জিয়া মঞ্চের আহবায়ক মোঃ সাহেদ আহমদ বলেছেন, জিয়া মঞ্চ সবসময় দেশ ও জনগণের কল্যাণে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার অধীনস্থ ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (১৩ অক্টোবর
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সহ বিভিন্ন সংকট মোকাবেলায় সরকারের তাৎক্ষনিক পদক্ষেপ সম্বলিত
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের দর্শা এলাকায় অপরিকল্পিতভাবে খাল খননের উদ্যোগ বন্ধ করে উর্বর কৃষি জমি রক্ষার দাবিতে ভুক্তভোগী
সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে ১১নং ওয়ার্ডের ভাতালিয়া জামে মসজিদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
সিলেটে শারদীয় দুর্গাপূজোর মহা অষ্টমীর দিনে সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দেবীর শুদ্ধ বালিকা মাতৃরুপি প্রতিমূর্ত্তি ‘কুমারী পূজা’ অনুষ্ঠিত
কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধিত (লাইসেন্স নং-৭৫) ও আরজিএসসি
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের