editor
প্রকাশিত: 10:17 PM, October 31, 2023
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য দিলু আহমদ জিলু নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ নিন্দা জানানোর পাশাপাশি নিহত যুবদল নেতা জিলুর আত্মার মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ বলেন, ‘বিএনপির নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরদ্বারের জন্য মুক্তিকামী জনতা রাজপথে আন্দোলন-সংগ্রাম করছে। যে জিলু আজ নিহত হয়েছেন তিনিও সকাল বেলা জনগণের দাবী আদার করতেই রাজপথে নেমেছিলেন। বিকেলে তাঁকে লাশ হয়ে ঘরে ফিরতে হয়েছে। এভাবে তো একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র চলতে পারে না। এই সংকট থেকে দেশকে বাঁচাতে হলে এই ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করার বিকল্প নেই।’
নেতৃবৃন্দ আরও বলেন, ‘যুবদল নেতা জিলু আহমদ দিলু আজীবন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। গণতন্ত্র রক্ষার এই লড়াইয়ে শহীদ জিলুর নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’
নেতৃবৃন্দ পুলিশ হেফাজতে সিলেট গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য দিলু আহমদ জিলু নিহতের প্রতিবাদে সিলেট বিভাগে হরতাল পালন করার জন্য সিলেট বাসীর প্রতি অনুরোধ করেন।
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও