editor

প্রকাশিত: 9:35 PM, November 7, 2023

অবরোধের সমর্থনে সিলেট মহানগর বিএনপির মিছিল সমাবেশ

অবরোধের সমর্থনে সিলেট মহানগর বিএনপির মিছিল সমাবেশ

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশের অবরুদ্ধ গণতন্ত্র বিজয়ের দ্বারপ্রান্তে। হামলা-মামলা, জুলুম-নিপীড়ন, গ্রেফতার-নির্যাতন চালিয়ে গণতন্ত্রকামী জনতার এই আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে সর্বাত্মক অবরোধ সফলের বিকল্প নেই। দেশে আর কোন পাতানো নির্বাচনের স্বপ্ন পূরণ হতে দেয়া হবেনা। অবৈধভাবে গদি দখল করতে মানুষের জানমালের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ বাহিনীকে দলীয় লাঠিয়াল বাহিনীর ন্যয় ব্যবহার করা হচ্ছে। কোন নেতাকর্মী বাসা-বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে থাকতে পারছেনা। এভাবে কোন দেশ চলতে পারবেনা। অবৈধ ক্ষমতার হারানোর ভয়ে সরকার জুলুম নিপীড়নের চূড়ান্ত সীমা অতিক্রম করে চলেছে। এ থেকে মুক্তির একমাত্র পথ কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করা। তাই দেশ জাতির বৃহত্তর সার্থে টানা ৪৮ ঘন্টার অবরোধকে সফল করতে হবে।

তিনি মঙ্গলবার বিকেলে বিএনপি কেন্দ্র আহুত আগামী বুধ ও বৃহস্পতিবারের ৪৮ ঘন্টা অবরোধের সমর্থনে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে নগরীর বন্দরবাজার এলাকায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, নজিবুর রহমান নজিব, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, বিএনপি নেতা হাবিব আহমদ, শুয়াইব আহমদ শুয়েব, মঞ্জুর হোসেন মঞ্জু, নাদির খান, সবুর আহমদ, মিজানুর রহমান মিজান, আব্দুল ওয়াদুদ মিলন, আব্দুল মুনিম, আব্দুল ওয়াহিদ সুহেল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, বিএনপি নেতা সৈয়দ রহিম আলী রাসু, রফিকুল ইসলাম রফিক, আব্দুল মান্নান, মামুন ইবনে রাজ্জাক রুমেল, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, সাবেক সদস্য সচিব আব্দুল আজিজ, যুবদল নেতা কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, অলি চৌধুরী, জামিল আহমদ, আলী আহমদ আলম, এনামুল হক চৌধুরী শামিম, ইসহাক আহমদ, বিএনপি নেতা ফরহাদ আহমদ, নাইম বক্ত শিপু, আব্দুল মুমিন, উজ্জল রঞ্জন চন্দ, স্বেচ্ছাসেবক দল নেতা রজব আহমদ, আব্দুল হাসিম জাকারিয়া, রুণু আহমদ, কামরুল হাসান, মিসবাহ আহমদ জেইন, দুলাল আহমদ, মোঃ সামাদ, আব্দুস সালাম, নুরুল হক মাসুম, সুবহান আজাদ, ছাত্রদল নেতা মুনিম লস্কর, হোসাইন আহমদ ও রুবেল ইসলাম প্রমূখ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও