editor
প্রকাশিত: 9:04 PM, December 20, 2023
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের যেন কেউ বিরক্ত না করেন। তাই সিলেট-৩ আসনের সাধারণ জনগণের বৃহৎ উন্নয়নের স্বার্থে এবার ট্রাক গাড়ি প্রতীকে ভোট দিন।
বুধবার (২০ ডিসেম্বর) সন্ধায় দক্ষিণ সুরমার মোগলাবাজারে সিলেট-৩ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলালের ট্রাক মার্কার সমর্থনে অফিস উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
ডা. দুলাল বলেন, এখন সময় এসেছে পরিবর্তনের। জনগণ জনপ্রতিনিধি নির্বাচিত করে তাদের ভালো-মন্দ দেখার জন্য। কিন্তু জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে যখন জনগণকে শোষণ করা শুরু করেন তখন জনগণ আর তাকে ভোট দেবে না। চোখ রাঙানি দিয়ে সাধারণ জনগণের ভোট আদায় করা যায় না। সাধারণ জনগণের ভোট আদায় করে নিতে হয় ভালোবাসা দিয়ে।
পরে, ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল ট্রাক মার্কার সমর্থনে দক্ষিণ সুরমার দাউদপুর চৌধুরী বাজারে ও লালাবাজারে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী অফিস উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী, যাত্রিক ট্রাভেলসের স্বত্বাধিকারী সমাজসেবী ও শিক্ষানুরাগী আব্দুল জব্বার জলিল, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম শাইস্তা, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সালাম, সদস্য ফজলুল করিম হেলাল, আওয়ামী লীগ নেতা মঈনুদ্দিন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ডা. রকিবুল হাসান জুয়েল, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নিরুপম চক্রবর্তী শুভ্র, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের সদস্য রুমেল আহমদ প্রমুখ।
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও