admin
প্রকাশিত: 10:20 PM, July 15, 2024
সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে জঙ্গী, সন্ত্রাস ও মৌলবাদের স্থান নেই। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির সেতুবন্ধন চায় সরকার। যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রত্যেকেই ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের হলেও উৎসব বাঙালি সংস্কৃতির সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। সকল অপশক্তি বিনাশ করে এ ধারা আমাদের বজায় রাখতে হবে।
সোমবার বিকেলে বিয়ানীবাজার বাসুদেব বাড়ি প্রাঙ্গণে উল্টো রথযাত্রা উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এডভোকেট নাসির উদ্দিন খান আরো বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। ব্যক্তিস্বার্থের কারণে তাদেরকে নিয়ে কটুক্তি, বিদ্রুপ করা মোটেও কাম্য নয়। তাঁরা যুদ্ধ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করেছেন বলেই আমরা বিভিন্নক্ষেত্রে মেধার সাক্ষর রাখতে পারছি। তিনি দেশ ও জাতির কাঙ্ক্ষিত উন্নয়ন অব্যাহত রাখতে সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
বাসুদেব সেবক সংঘের সভাপতি ও বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অরুণাভ মোহন পাল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক, সিলেট জেলা পরিষদের সদস্য খসরুল হক, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ হোসেন খান, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ, বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর মিছবাহ উদ্দিন ও এনাম হোসেন, জেলা যুবলীগ নেতা আহমদ হোসেন খান।
অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির খান বাসুদেব বাড়ি পুকুরের ঘাট ও গার্ডওয়ালের উন্নয়নে বরাদ্দের প্রতিশ্রুতি দেন। পরে তিনি বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সালের বাড়িতে যান এবং তার মায়ের মৃত্যুতে সমবেদনা জানান।
এর আগে তিনি বিয়ানীবাজার পৌরশহরে অবস্থিত জেলা পরিষদের মালিকানাধীন পুকুর এলাকা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত জনতার অনুরোধের প্রেক্ষিতে সেখানে পুকুর বহাল রেখে একটি বাণিজ্যিক ভবন নির্মাণের আশ্বাস দেন জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান। বিজ্ঞপ্তি
ছবি ক্যাপশন: বিয়ানীবাজারে বাসুদেব বাড়ি প্রাঙ্গণে উল্টো রথযাত্রা উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান।
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার