editor
প্রকাশিত: 9:27 PM, August 31, 2024
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসের চৌধুরী বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, সেই বিজয়কে নস্যাৎ করার চেষ্টা চলছে। যারা দলের নাম ভাঙ্গিয়ে দলের সুনাম নষ্ট করবে তাদের বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। বিএনপির কোন নেতাকর্মী কোন ধরনের অপকর্মের সাথে অতিথেও জড়িত ছিলে না, বর্তমানেও নেই, আগামীতেও থাকবে না ইনশাল্লাহ। দুই একটি ঘটনাকে পুজি করে ভালো করে না জেনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপর দোষ চাপানো হচ্ছে যা সম্পন্ন অপপ্রচার।
তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়েছে এ সরকার। আমরা এ সরকারকে অভিনন্দন জানিয়েছি। কিন্তু খালেদা জিয়া, তারেক রহমান, মহাসচিবসহ বিএনপি ও বিরোধীদলের ৬০ লাখ নেতাকর্মীর নামে আড়াই লাখ মামলা রয়েছে। এরা গণতন্ত্রের জন্য লড়াই করেছে। অনেকেই জেলে আছে, যাবজ্জীবন ফাঁসির আসামি হয়ে জেলে আছে। তারা এখনও মুক্তি পায়নি।
তিনি বলেন, এই সরকার আমাদের সরকার, গণতন্ত্রের সরকার, ছাত্র-জনতার সরকার, এই সরকার থাকা অবস্থায় যদি গণতন্ত্রকামী মানুষ কষ্টে থাকে নির্যাতনে থাকে, তাহলে তা ভালো সংবাদ বয়ে আনে না। কারণ, এই সরকার গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, এই দেশটা আমাদের। আমাদেরকে এই দেশকে রক্ষা করতে হবে। চারপাশে কিছু দুষ্কৃতকারী চাঁদাবাজি করার চেষ্টা করছে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন যারা চাঁদাবাজি করবে যারা দুষ্কৃতকারী তাদেরকে আইনের হাতে তুলে দেন। এই জায়গায় কোনো আপস করা যাবে না।
দেশের বর্তমান পরিস্থিতে সিলেট নগরীর ৮, ৯, ৩৭, ৩৮ ও ৩৯ নং ওয়ার্ডবাসীর সাথে শনিবার মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
টুকের বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল শহীদের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু আহমদ আনসারির পরিচালনায় আয়োজিত মতবিনিময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি একেএম তারেক কালাম, ছানা উল হক ছানা, আমির হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁন, সবুর আহমদ, শাহজাহান মিয়া. চান মিয়া বাচ্চু, অঅলী আহমদ, রুনু আহমদ, মিনহাজ পাঠান, ফখর উদ্দিন, এনামুল হোসেন এনাম, আবু সুফিয়ান, আব্দুস সোবহান, সাইফুল ইসলাম, রাসেল আহমদ খান, আহসান মাহবুব, আজিজ খান সজিব, নয়ন আহমদ রিপন, সাজ আহমদ সুমন, শামীম ইকবাল, আবির হাসান, সাইফুল ইসলাম, সৈয়দ রুমান আহমদ, রিপন চৌধুরী, আল আমিন গাজি, ফারুক আহমদ, মফিজুল ইসলাম, সাবুল মিয়া প্রমুখ।-বিজ্ঞপ্তি
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার