admin

প্রকাশিত: 11:36 PM, February 1, 2025

বাংলাদেশী সংস্কৃতির বিকাশে বইমেলা আয়োজনের বিকল্প নেই : মিফতাহ সিদ্দিকী

সিলেট শহীদ মিনারে আলোর অন্বেষণ ৫ম বইমেলার উদ্বোধন

বাংলাদেশী সংস্কৃতির বিকাশে বইমেলা আয়োজনের বিকল্প নেই : মিফতাহ সিদ্দিকী

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, ফেব্রুয়ারী হচ্ছে ভাষা বিজয়ের মাস। এই মাসের সাথে আমাদের ভাষা, সাহিত্য ও সংস্কৃতির আবেগ জড়িত। পতিত ফ্যাসিস্ট সরকার পুরো রাষ্ট্রযন্ত্রের পাশাপাশি সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনকে কলুষিত করেছে। সিলেটের সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গন থেকে ফ্যাসিবাদের দোসরদের হঠাতে হবে। এই অঙ্গনে জাতীয়তাবাদী বিচরণ বৃদ্ধি করতে হবে। তরুণ প্রজন্মকে শুধু একাডেমিক শিক্ষায় নয়, প্রকৃত শিক্ষায় সুশিক্ষিত করে তুলতে পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন ধরণের বই পাঠে আগ্রহী করে তুলতে হবে। বাঙ্গালী নয়, বাংলাদেশী সংস্কৃতির বিকাশ ঘটাতে বইমেলা আয়োজনের বিকল্প নেই।

তিনি শনিবার (১ ফেব্রুয়ারী) বেলা ১২টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে স্বেচ্ছাসেবী সাহিত্য ও সামাজিক সংগঠন ‘আলোর অন্বেষণ’ আয়োজিত ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। আলোর অন্বেষণ সভাপতি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তফাজ্জুল হক সুমনের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সহ-সভাপতি ও ফুড এন্ড টি টেকনোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোজাম্মেল হক।

এর আগে উপস্থিত অতিথিবৃন্দ জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বেলুন উড়িয়ে ৫দিনব্যাপী বইমলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। প্রতিদিন মেলা সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত বইমেলা চলবে।

আলোর অন্বেষনের সহ-সভাপতি দিলোয়ার হোসেনের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, মহানগর বিএনপির পাঠাগার সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আলোর অন্বেষণের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এমজেএইচ জামিল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি মুফতী নেহাল আহমদ, সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক কয়েস আহমদ সাগর, মহাগর বিএনপি নেতা শফিকুর রহমান টুটুল, বেলায়েত হোসেন মোহন, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মাহমুদ আজম, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা বিমল দেবনাথ, ছায়াদ হোসেন সুজন, এডভোকেট সাফওয়ান আহমদ, বিশ^নাথ উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল মান্নান রিপন, জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক এম এ কয়েস, বেসরকারী বিশ^বিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী জিসান, সিলেট জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রুয়েল আহমদ রাজা ও শহীদুল ইসলাম, লেখক কবি শফিকুল ইসলাম সোহাগ, আলোর অন্বেষণের সহ-সভাপতি নাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান, শাল্লা বিএনপি নেতা ইমামুল হক, হাছন রাজা সাহিত্য পরিষদের যুগ্ম আহ্বায়ক আল-আমীন আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল আহমদ, জেলা  ছাত্রদল নেতা জুবায়ের আহমদ, বিএনপি নেতা জুনেল আহমদ, সিলেটস্থ গৌরারং ইউনিয়ন পেশাজীবি কল্যাণ সমিতির সহ-সভাপতি রিয়াজ আলম, সাধারণ সম্পাদক সাদেক রশীদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ফজলুল হক ও জসিম বুক হাউজের সত্তাধিকারী জসিম উদ্দিন প্রমূখ।

মূখ্য আলোচকের বক্তব্যে প্রফেসর ড. মোজাম্মেল হক বলেন- ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের তরুণ প্রজন্ম তাদের মেধা ও সাহসিকতা দেখিয়েছে। ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছে। বিজয়ের ধারাবাহিকতা রক্ষায় আমাদেরকে তরুণ প্রজন্মকে মেধাবী করে গড়ে তোলার কার্যকর উদ্যোগ নিতে হবে। এক্ষেত্রে বইমেলা একটি মাইলফলক। ভবিষ্যত রাষ্ট্র পরিচালনায় যারা আসবেন তাদেরকে এ ব্যাপারে নজর দিতে হবে।

৫দিনব্যাপী বইমেলা চলাকালে ধারাবাহিক কর্মসূচীর আয়োজন করেছে আলোর অন্বেষণ। কর্মসূচীর মধ্যে রয়েছে- ২ ফেব্রুয়ারী রোববার ৩টায় ছাত্র-ছাত্রীদের আবৃত্তি ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও সন্ধ্যা ৬টায় ‘আগামীর বাংলাদেশ ও তারুণ্যের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও কবিতা পাঠের আসর। ৩ ফেব্রুয়ারী সোমবার বিকেল ৩টায় ছাত্র-ছাত্রীদের আবৃত্তি চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সন্ধ্যা ৬টায় চব্বিশের গণঅভ্যুত্থানে আহতদের সম্মাননা ও রক্তাক্ত জুলাই স্মারকের মোড়ক উন্মোচন। ৪ ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্যা ৬টায় আলোর অন্বেষণ সাহিত্য পদক ২০২৩ ২০২৪ প্রদান অনুষ্ঠান। ৫ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যা ৬টায় বইমেলা সমাপনী অনুষ্ঠান পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের