editor
প্রকাশিত: 12:34 PM, August 12, 2024
চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা ও নাশকতার অভিযোগে সিলেটে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল দক্ষিণ সুরমার কদমতলী এলাকার বাসিন্দা আব্দুল কাদির খসরু (৫২) বাদী হয়ে মামলাটি করেছেন। দক্ষিণ সুরমা থানার মামলা নং- ০১ তারিখ: ১১ আগস্ট ২০২৪ইং।
মামলায় প্রধান আসামি করা হয়েছে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানকে। জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি পিযুস কান্তি দে (৪০), জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন (২৫), ছাত্রলীগ ক্যাডার লাহিন আহমদ (২৫)সহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২০ জনের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১৪০ থেকে ১৫০ জনকে।
মামলায় উল্লেখ করেন, গত ৭ আগস্ট দুপুরে দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী হুমায়ুন রশীদ চত্বর ও শহরের বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আসামীগণসহ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশীদ চত্তর ও কদমতলী এলাকায় মারহাবা এন্টারপ্রাইজ এর উত্তর পাশ হইতে ঝাটিকা মিছিলের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রজনতাকে উৎখাত করার চেষ্টা করে। ষড়যন্ত্রমূলক ও উস্কানীমূলক স্লোগান দিয়ে মিছিল দিয়ে অপরাধমূলক কর্মকান্ড করে। নাশকতা অংশ হিসেবে আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতৃস্থানীয় নেতাদের যোগসাজশে ও নির্দেশনায় সরকারী ভবন ও সম্পত্তি, সরকারি প্রতিষ্ঠান ৩ যানবাহনের ক্ষতিসাধন ও রাস্তার প্রতিবন্ধকতাসহ নাশকতামূলক কার্যকলাপ করে। আসামীগণ সকলেই দেশের ক্ষতিসাধন জন্য বোমা তৈরি ও ফাটানোর উদ্দেশ্যে ককটেল ও তৈরীর উপাদান সমূহ একে অপরের পারস্পারিক সহযোগীতায় অবৈধ পন্থায় বিস্ফোরণ করে। সরকারী ভবন, সরকারী প্রতিষ্ঠান ও যানবাহনের ক্ষতিসাধণসহ জনগণের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা ও নাশকতামূলক কার্যকলাপ সংগঠনের চেষ্টা করে।
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার