editor
প্রকাশিত: 5:57 PM, April 7, 2024
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দেশে কোন গণতান্ত্রিক সরকার নেই। ডামি ও অবৈধ সরকার নিজেদের ক্ষমতাকে আকড়ে রাখতে দেশে জুলুম -নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। সাধারণ মানুষ পেটভরে সেহরী ও ইফতার করতে পারছেনা, অভাব অনটনের মধ্যে মানুষের মনে আজ ঈদের আনন্দ নেই। যেদিন এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করা হবে সেই দিনই দেশের সাধারণ মানুষের মনে প্রকৃত ঈদের আনন্দ আসবে।
রোববার বিকেলে সিলেট জেলা বিএনপির সার্বিক সহযোগিতায় ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির ব্যাবস্থাপনায় দক্ষিণ সুরমার সিলাম চকের বাজার এলাকায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নির্যাতিত নেতাকর্মীর মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর প্রদত্ত নগদ ঈদ উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এসময় সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান দেশে ফিরতে পারেছেন না, আমাদের হাজার হাজার নেতাকর্মীদের গুম-খুন করা হয়েছে। এখনো অনেক নেতাকর্মী নিখোঁজ ও কারাগারে রয়েছেন। এমন পরিস্থিতিতে শুধুমাত্র বিএনপির নেতাকর্মীরাই নয়, দেশের সাধারণ মানুষের মনেও ঈদের আনন্দ নেই। যেদিন ফ্যাসিবাদকে বিদায় করতে পারব, সেদিনই আমরা ঈদের আনন্দ উদযাপন করতে পারব।
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহসভাপতি বদরুল ইসলাম জয়দু’র সভাপতিত্বে, জেলা সহ সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম তুরনের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, কোহিনূর আহমদ, প্রচার সম্পাদক লোকমান আহমদ, সহ দপ্তর সম্পাদক মাহবুব আলম, সহ কৃষি বিষয়ক সম্পাদক শামসুর রহমান সুজা, সহ ক্রীড়া সম্পাদক সুমেল আহমদ চৌধুরী, বিএনপি নেতা জিলা মিয়া মেম্বার, আফতাব উদ্দিন, আজমল আলী, আশরাফুল ইসলাম বাহার, আব্দুল মালেক মল্লিক, পাবেল রহমান, অলি আহমদ, রায়হানুল হক প্রমুখ।
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী