editor
প্রকাশিত: 8:35 PM, May 7, 2024
সিলেট সিটি কর্পোরেশন নতুন এসেসমেন্টের উপর ভিত্তি করে নগরবাসীর উপর ভৌতিক ও অস্বাভাবিক হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিলম্বে এই অস্বাভাবিক ট্যাক্স প্রত্যাহারের দাবী জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
মঙ্গলবার গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ।
গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, ডামি নির্বাচনের নামে বিনাভোটে নগর ভবনের কর্তৃত্ব দখল করে লাগামহীন লুটপাট শুরু হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের বর্ধিত নতুন ওয়ার্ড সমূহে উন্নয়নের ছোঁয়া লাগা তো দুরের কথা পুরাতন ২৭টি ওয়ার্ডেও এখন পর্যন্ত সকল নাগরিক সুবিধা নিশ্চিত হয়নি। নগরীর বিভিন্ন এলাকায় এখনো পানির সংকট রয়েছে। এমন অপর্যাপ্ত নাগরিক সুযোগ-সুবিধা ও নগরবাসীকে অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে রেখেই নতুন এ্যসেসম্যান্টের নামে শতকরা ৫ হাজার শতাংশ থেকে শুরু করে ১০/১১ হাজার শতাংশ পর্যন্ত হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয়েছে। যা সম্পূর্ণ অন্যায়, অমাবনবিক ও নগরবাসীর প্রতি জুলুম। নতুন এই হোল্ডিং ট্যাক্স নাগরিক সুযোগ-সুবিধা বঞ্চিত নগরবাসীর উপর ‘মরার উপর খাড়ার ঘা’য়ে পরিণত হয়েছে।
জেলা বিএনপি নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান লাগামহীন দুর্নীতির মাধ্যমে ধ্বংস করে দেয়া হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে, রাষ্ট্রের পুরো অর্থনীতিকে ধ্বংস করে এখন মানুষের উপর জোর করে ট্যাক্সের বুঝা চাপিয়ে দেয়া হয়েছে। এমন অবস্থায় একটি শহর কিংবা একটি রাষ্ট্র চলতে পারে না। তাই অবিলম্বে সিলেটবাসীর উপর চাপিয়ে দেয়া এই অনৈতিক, অযৌক্তিক ও অমানবিক ট্যাক্স প্রত্যাহার করে যুক্তিসঙ্গত ন্যায্য হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করতে হবে।
বিএনপি নেতৃবৃন্দ বলেন, বিএনপির নেতৃত্বে সমমনা রাজনৈতিক দলগুলো দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে গণতন্ত্র, ভোটাধিকার ও বাকস্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা সহ লুটেরা সরকার নামক রেজিমের পদত্যাগের একদফা দাবীতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। দলমত নির্বিশেষে দেশের সকল মজলুম নাগরিকদের সাথে সিলেটবাসীকেও এই আন্দোলনে শামিল হতে হবে। এই রেজিমের হাত থেকে মুক্ত হতে পারলে সকল সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ।
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার