editor
প্রকাশিত: 5:46 PM, May 31, 2024
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শুক্রবার বাদ জুম্মা নগরীর বিভিন্ন মাদ্রাসায় এতিমদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করে সিলেট মহানগর বিএনপি।
খাবার বিতরণ কালে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, দেশকে এগিয়ে নিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, উৎপাদনের রাজনীতি ও বহুদলীয় রাজনীতি প্রয়োজন। অথচ সেই আদর্শ আজ ম্রিয়মাণ হয়ে যাচ্ছে। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে কাজ করে যেতে হবে।
এসময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, রাষ্ট্র পরিচালনার জন্য শহীদ জিয়াউর রহমানের মত সৎ ও আদর্শ মানুষ প্রয়োজন। ফ্যাসিবাদী শক্তির মোকাবিলায় ও গণতন্ত্রের চর্চায় জিয়াউর রহমানের মত একজন রাষ্ট্রপ্রধান এদেশে আবার প্রয়োজন।
খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর যুবদলের সাবেক আহবায়ক নজিবুর রহমান নজিব, মতিউল বারী খুর্শেদ, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুবব, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, আব্দর রহিম মল্লিক, তারেক আহমদ খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, রফিকুল ইসলাম রফিক, ফয়েজ আহমদ মুরাদ, রহিম আলী রাশু, আব্দুল মালিক সেকু, সাব্বির আহমদ, আলী হায়দার মজনু, ফরহাদ আহমদ, মতিউর রহমান শিমুল, মাসুম ইবনে রাজ্জাক রুমেল, হারুনুর রশিদ হারুন, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, সদস্য ফাহিম আহমদ চৌধুরী, ছালেক আহমদ, নজিম উদ্দীন, লিয়াকত আলী ইমন, রাসেল আহমদ, সাবেক ছাত্রদল নেতা রুজেল ইমাম, ১৯ নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক মশাহিদুল ইসলাম মাহিয়ান সহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।-বিজ্ঞপ্তি

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার