editor

প্রকাশিত: 2:08 PM, October 24, 2021

ইংল্যান্ড সফর আরও সহজ হলো, লাগবে না পিসিআর টেস্ট

ইংল্যান্ড সফর আরও সহজ হলো, লাগবে না পিসিআর টেস্ট

ইংল্যান্ড সফর আরও সহজ হলো, লাগবে না পিসিআর টেস্ট

4

অনলাইন ডেস্ক
ইংল্যান্ড সফর আরো সহজ করা হয়েছে। নতুন আইনের অধীনে এখন থেকে ইংল্যান্ড সফরে যাওয়া ব্যক্তিরা যদি পূর্ণ ডোজ টিকা নিয়ে থাকেন, তাহলে অধিক খরচের পিসিআর টেস্টের পরিবর্তে শুধু ফ্লো টেস্ট করালেই চলবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে আরো বলা হয়, রেড লিস্টে নেই যেসব দেশ, সেখানকার পূর্ণ ডোজ টিকা নেয়া ব্যক্তিরা এই সুবিধা পাবেন। তারা ইংল্যান্ড ফেরার পর অথবা দ্বিতীয় দিনে শুধু ফ্লো টেস্ট করালেই হবে। সরকার বলেছে, পর্যটন শিল্পকে ব্যাপকভাবে সমৃদ্ধ করার জন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে। একই পরিবর্তন এ সপ্তাহের শেষের দিকে করতে যাচ্ছে ওয়েলস। এই ধারা অনুসরণের ইঙ্গিত দিয়েছে স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড।

তার আগে ইংল্যান্ড পৌঁছার ১০ দিন পরে যদি কেউ বৃটেনের অন্য অংশ সফরে যান তাহলে সেখানকার নিয়ম অনুযায়ী তাকে পরীক্ষা এবং কোয়ারেন্টিন পালন করতে হবে।

এ সময়ে বহু পরিবার ‘হাফ-টার্ম হলিডে’তে যাচ্ছে। এ বিষয়টিকে মাথায় রেখে ইংল্যান্ডের জন্য সর্বশেষ ভ্রমণ বিষয়ক আইন পরিবর্তন করা হয়েছে। উল্লেখ্য, স্কুল টার্মের মধ্যে স্বল্প মেয়াদি একটি ছুটিকে ‘হাফ-টার্ম হলিডে’ হিসেবে আখ্যায়িত করা হয়। এই সুযোগটিকে কাজে লাগাতে চাইছে ইংল্যান্ড। বলা হয়েছে, যেসব ভ্রমণকারী ইংল্যান্ডে ফিরতে চান তারা বেসরকারি সেবাদানকারীদের কাছ থেকে ফ্লো টেস্ট করাতে পারবেন। এক্ষেত্রে জাতীয় স্বাস্থ্য সেবাখাতের (এনএইচএস) কিট ব্যবহার করা যাবে না। সরকারি ওয়েবসাইটে বলা হয়েছে, এই পরীক্ষার খরচ হবে ১৯ পাউন্ড। বৃটেনের মাটিতে পা রাখার আগে যাত্রীকে এই পরীক্ষা বুকিং দিয়ে যেতে হবে। তাদের ফ্লো টেস্টের ছবি পাঠাতে হবে রেজাল্ট যাচাই করতে। যদি কোনো যাত্রী তাতে ব্যর্থ হন তাহলে তাকে এক হাজার পাউন্ড জরিমানা করা হতে পারে।

4

আইনের এই পরিবর্তন প্রয়োগ করা হবে বৃটেনে বসবাসকারী ১৮ বছরের কম বয়সীদের ক্ষেত্রেও। তারা টিকা নিক বা না নিক- এই নিয়মের মধ্য দিয়ে যেতে হবে। তাছাড়া তারা ইংল্যান্ড ফেরার আগেই কোথায় অবস্থান করবেন এ বিষয়ে একটি প্যাসেঞ্জার লোকেটর ফরম পূরণ করতে হবে।

স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছে, পরীক্ষায় যদি কারো পজেটিভ ধরা পড়ে তাহলে তাকে পিসিআর টেস্ট করাতে হবে। এই পরীক্ষা এনএইচএস-এর মাধ্যমে বিনামূল্যে করাতে পারবেন সংশ্লিষ্ট ব্যক্তি। স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, যেসব মানুষ করোনা ভাইরাসের বিরুদ্ধে জীবন রক্ষাকারী টিকা নিয়েছেন, সেসব বৈধ ভ্রমণকারী যদি ইংল্যান্ড সফর করতে চান, তাহলে তারা কম খরচের ল্যাটারাল ফ্লো টেস্ট করাতে পারবেন। এতে রেজাল্ট পাওয়া যাবে দ্রুত। এ ঘোষণা দিতে পেরে আমি আনন্দিত। এতে পর্যটন শিল্প সমৃদ্ধ হবে। এতে ছুটির সময়ে এবং যারা বিদেশ সফর পছন্দ করেন তাদের জন্য বিষয়টি সহজ ও সস্তা হয়ে যাবে। ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির প্রধান নির্বাহী ড. জেনি হ্যারিস বলেছেন, যেসব মানুষের ল্যাটারাল ফ্লো টেস্টে করোনা পজেটিভ ধরা পড়বে তাদেরকে এনএইচএসের অধীনে পিসিআর টেস্ট করাতে হবে। এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্য দিয়ে আমরা নতুন ভ্যারিয়েন্টের বিষয়ে নজরদারি অব্যাহত রাখতে পারি।

2

লাল তালিকায় নেই এমন দেশগুলোর পূর্ণ ডোজ টিকা নিয়েছেন যেসব মানুষ, তারা ৪ঠা অক্টোবর থেকে বৃটেন সফর করতে পারছেন। যাত্রা শুরুর আগে তাদেরকে এ জন্য করোনা ভাইরাসের পরীক্ষা করাতে হচ্ছে না। তবে যেসব মানুষ টিকা নেননি, হোন তিনি ১৮ বছর বয়সী বা তারও বেশি, তাকে বৃটেন পৌঁছার পর এখনও ১০ দিনের জন্য স্বেচ্ছায় আইসোলেশনে থাকার নিয়ম বিদ্যমান।

2

ওদিকে টানা ১১ দিনের মতো বৃটেনে নতুন করে দিনে করোনা আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের ওপরে। এ অবস্থায় সরকারের ওপর চাপ বৃদ্ধি পাচ্ছে। এমন এক অবস্থায় প্রধানমন্ত্রী বরিস জনসন জনগণকে বুস্টার ডোজ নেয়ার আহ্বান জানিয়ে যাচ্ছেন বার বার। শনিবার সেখানে করোনায় আক্রান্তের সংখ্যা রেকর্ড করা হয়েছে ৪৪ হাজার ৯৮৫।

6

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

এসএমপির সাথে বৈঠকে সিদ্ধান্ত : ‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী নেতৃবৃন্দ’

এসএমপির সাথে বৈঠকে সিদ্ধান্ত : ‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী নেতৃবৃন্দ’

7 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

6 সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 8 বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে

বিশ্বনাথে পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমীতে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ: বাতিলের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি

বিশ্বনাথে পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমীতে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ: বাতিলের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি

7 সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী ‘পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমী উচ্চ বিদ্যালয়’-এ সাধারণ অভিভাবকদের মতামত উপেক্ষা করে ও অগণতান্ত্রিক উপায়ে ‘পকেট কমিটি’

নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

5 সিলেট মহানগরীর নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার

শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা

শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা

1 সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে

জিপিএ-৫ নয়, সুশিক্ষায় আলোকিত সুনাগরিক হও: প্রফেসর ড. মো. দীদার চৌধুরী

জিপিএ-৫ নয়, সুশিক্ষায় আলোকিত সুনাগরিক হও: প্রফেসর ড. মো. দীদার চৌধুরী

4 স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী,

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

5 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

3 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

1
6