editor

প্রকাশিত: 9:24 PM, September 8, 2024

মাজারে হামলাকারীরা মানবতার শত্রু : বিশ্ব সুন্নি আন্দোলন

মাজারে হামলাকারীরা মানবতার শত্রু : বিশ্ব সুন্নি আন্দোলন

মহান আওলিয়াকেরামের মাজার শরীফে হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিশ্ব সুন্নি আন্দোলন। রোববার রাজধানীর গুলিস্তানে হযরত গোলাপ শাহর মাজার শরিফ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত বলেন, ইসলামের শিক্ষা সব মানুষ যার যার ধর্ম মত পথ আদর্শ নিয়ে স্বাধীন ও নিরাপদে চলবে, কেউ কারো উপর আঘাত, হামলা ইসলাম পরিপন্থি।

হামলাকারীরা আল্লাহতালার শত্রু উল্লেখ করে তিনি বলেন, আল্লাহতালার অলিগণ সকল মানুষের জন্য কল্যাণ ও মানবতার কেন্দ্র, ধর্মস্থানে হামলাকারীরা ধর্ম ও মানবতার শত্রু।

আওলিয়াকেরামের মাজার ও মানুষের ওপর হামলাকে সালাফি ওহাবি খারেজিদের নবী বিদ্বেষেরই বহিঃপ্রকাশ উল্লেখ করে তিনি বলেন, ওহাবিবাদ এজিদবাদেরই এ যুগের ধারাবাহিকতা।

বিশ্বব্যাপী ইসলাম শব্দের ছদ্মবেশে ইসলামের চরম শত্রু সালাফি-ওহাবি-খারেজি গোষ্ঠীবাদি সন্ত্রাসবাদ প্রকৃত ইসলামকে উৎখাত করে তাদের কুফরি মতবাদ ও তালেবানি জঙ্গিবাদি স্বৈরতন্ত্র কায়েমের ষড়যন্ত্রে লিপ্ত।

ইসলামের সর্বজনীন শান্তিময় কল্যাণময় মূলধারা আহলে সুন্নাত তথা প্রকৃত ইসলামকে উৎখাত করে ইসলামের ছদ্মনামে কুফর জুলুম এজিদবাদী স্বৈরদস্যুতা কায়েমের জঘন্য ষড়যন্ত্র হিসেবে ইসলামের সর্বনিকৃষ্ট শত্রু সালাফি ওহাবি কুফরি খুনি চক্র ক্রমাগত এসব কাপুরোষোচিত হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে।

ইমাম হায়াত বলেন, সত্য-ন্যায়-জীবন-মানবতার বিরুদ্ধে এসব ভয়াবহ যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের কেবল নিন্দা ও প্রতিবাদ করে অপশক্তির কবল থেকে মুক্তি আসবে না।

আমরা ঈমানী ধারা এবং সকল ধর্মীয় মূল্যবোধ ও মানবতার বিশ্বাসী সব মানুষ বিভিন্ন ধর্মের নামে এসব অধর্ম উগ্রবাদ ও বিভিন্ন বস্তুবাদী মতবাদ ভিত্তিক একক গোষ্ঠীর স্বৈরব্যবস্থা পরিবর্তন করে সর্বজনীন মানবতার রাষ্ট্রব্যবস্থা ও অখণ্ড বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার বিপ্লবী লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের মহাসচিব আল্লামা শেখ রায়হান রাহবার। বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা আল্লামা আবু আবরার চিস্তি, আল্লামা আরেফ সারতাজ, সুফি আহমদ মোর্শেদ, মুফতি আল্লামা রেজাউল কাওসার, শেখ নঈম উদ্দিন, শেখ হানিফ,আওয়াল কাদেরী, কৃষিবিদ মিজানুর রহমান আখন্দ, অ্যাডভোকেট মাঈনুঊদ্দীন টিটু, অধ্যাপক মোকাররম হোসেন, অ্যাডভোকেট শারমিন সুলতানা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল