editor
প্রকাশিত: 8:47 PM, November 17, 2021

সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন শুক্রবার
ঐতিহ্যবাহী সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিঃ (রেজি নং-৯৫)-এর ত্রি-বার্ষিক নির্বাচন (১৯ নভেম্বর) শুক্রবার।
নগরির পূর্ব বন্দরবাজারের পৌরবিপনী মার্কেটস্থ সংগঠনের কার্যালয়ে ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জুম্মার নামাজ ও মধ্যাহ্ন ভোজের জন্য ১ঘন্টা বিরতি থাকবে।
এ উপলক্ষে সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিঃ এর নির্বাচন পরিচালনার লক্ষ্যে গঠিত অন্তর্বর্তীকালিন কমিটি যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। নিরাপত্তার জন্য ইতোমধ্যে পুলিশ প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। অন্তর্বর্তীকালিন কমিটির সভাপতি আকিবুজ্জামান আকরাম, সদস্য সচিব শাহজাহান আহমদ খোকন ও সদস্য সুকেশ সরকার এক যুক্ত বিবৃতিতে সমিতির তালিকাভূক্ত ১৬৮ জন ভোটার সদস্যকে নির্ধারিত সময়ের মধ্যে সংগঠনের পরিচয়পত্র সহকারে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন।
উল্লেখ্য, সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিঃ-এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের জন্য বিগত ১৩ অক্টোবর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। গঠনতন্ত্রে নির্দিষ্ট ৯টি পদের মধ্যে সভাপতি, সহ-সভাপতি, সম্পাদকসহ ৬টি নির্বাহী সদস্য পদের বিপরীতে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সভাপতির ১টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৩ জন। এরা হচ্ছেন মোঃ আব্দুস সালাম (আনারস), মোঃ আব্দুল কুদ্দুস (চেয়ার) ও মোঃ শাহ আলম (ছাতা)। সহ-সভাপতির ১টি পদে ২ জন প্রার্থীর মধ্যে রয়েছেন লিটন আহমেদ গাজী (বই) ও আবুল হাশেম হাসু (টেলিভিশন)। সম্পাদকের ১টি পদের জন্য ৩জন প্রার্থী মনোনয়ন দিয়েছেন। এর হলেন সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ (বাঘ), কামাল মজুমদার (মাছ) ও সাইদুর রহমান (হরিণ)। ৬টি নির্বাহী পদের জন্য লড়াইরত ৮ জনের মধ্যে রয়েছেন মোঃ মনির হোসেন (আম), মামুনুর রশীদ মামুন (তালাচাবি), হারুনুর রশীদ হারুন (হাতি), সেলিম খান (ফুটবল), আবু সালেহ (দোয়াত-কলম), দেলওয়ার হোসেন দিলু (ডাব), মোঃ সোলেমান (টিউবওয়েল) ও আব্দুস বাছিত তালুকদার (বাসগাড়ি)।
ভোটগ্রহণ শেষে সন্ধ্যে সাড়ে ৪টা থেকে ভোট গণনা শুরু হবে এবং গণনা শেষে তাৎক্ষণিক ফলাফল ঘোষণা করা হবে।-বিজ্ঞপ্তি
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও