editor
প্রকাশিত: 7:51 PM, October 27, 2021
নিজস্ব প্রকতবেদক
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট জেলা শাখার সাবেক সাধারণ কমরেড শফিকুর রহমান সুমন ও মৌলভীবাজার জেলা বাসদ নেতা কমরেড আব্দুল গাফফার চৌধুরী সুইট এর ১৯তম মৃত্যুবার্ষিকী বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে যথাযথ মর্য়াদায় পালন করা হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) বিকাল ৪টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ে স্থাপিত অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
বাসদ জেলা সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও জুবায়ের আহমদ চৌধুরী সুমনের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন সন্দিপ রঞ্জন নায়েক,মামুন বেপারি, কুরবান আলী, এরশাদ আলী, সনজয় শর্মা প্রমুখ।
স্মরণসভায় বক্তারা বলেন, দেশের জাতীয় সম্পদকে বিদেশীদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত বহুদিনের। জাতীয় সম্পদের একমাত্র মালিক দেশের আমাদের জনগন। দেশের শাসকরা সাম্রাজ্যবাদের স্বার্থে জাতীয় সম্পদ উত্তোলনে রূপরেখা প্রণয়ন করে থাকে। জাতীয় সম্পদের উপর জনগণের শতভাগ অধিকার নিশ্চিত করা দরকার।
বক্তারা, সুমন ও সুইটের জীবন সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে আগামীদিনের তেল-গ্যাস-বন্দর রক্ষার আন্দোলনকে বেগবান করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, ২০০২ সালে জাতীয় কমিটির উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শেষে ফেরার পথে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় কমরেড সুমন ও কমরেড সুইট নিহত হন।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল