editor
প্রকাশিত: 11:16 AM, March 8, 2024
ডেস্ক রিপোর্ট
রাজনীতিতে আছি, থাকবো। কারা আমাকে নিয়ে গুজব রটাচ্ছে জানি না। তাদের নিশ্চয় কোনও বদ মতলব রয়েছে। কথাগুলো বলছিলেন বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসারত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ কারাভোগের পর তিনি অতিসম্প্রতি মুক্তি পেয়েছেন। সোমবার সকালে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান তিনি। এর পর থেকে নানা গুজব রটেছে। তিনি সহসাই দেশে ফিরছেন না। দলের সর্বশেষ স্ট্যান্ডিং কমিটির মিটিংয়েও তিনি যোগ দেননি। পদত্যাগ করে গেছেন এমনটাও বলা হচ্ছে।
এই পটভূমিতেই তার প্রতিক্রিয়া জানতে চেয়েছিল। জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসলেন। বললেন, রাজনীতি ছাড়ার প্রশ্ন আসছে কেন? কারা গুজব রটাচ্ছে এসব! যাইহোক, আমি সরাসরি তাদের উদ্দেশে বলবো, এটা সম্পূর্ণ বাজে কথা। রাজনীতিতে ছিলাম, আছি, থাকবো।
এই অবস্থায় কারা এসব রটাচ্ছে জানি না। আমি রাজনীতি পরিবারের সন্তান । আমি স্বচ্ছতায় বিশ্বাস করি। দল ছাড়লে বা রাজনীতি ছাড়লে প্রকাশ্যেই ঘোষণা দেব । তাছাড়া আবারও বলছি, দল ছাড়ার প্রশ্ন আসছে কেন? এই দল তো আমাদের সবার। তাই দলে আছি, দলে থাকবো। রাজনীতির শেষ দেখে যেতে চাই। রাজনীতি একটা চলমান প্রক্রিয়া। রাজনীতি কোন পথে আছে বা যাচ্ছে তা সবার জানা। যেখানে ন্যায় বিচার সেখানেই জয়। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যই লড়াই করছি। রাজনীতিকে সঠিক পথে আনতে হলে সময়মতো সঠিক সিদ্ধান্তই নিতে হবে। এটা তো সবার জানা। রাজনীতি একটা বিজ্ঞান। বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত নেয়াটাই রাজনীতির প্রথম শিক্ষা। কবে ফিরছেন? ঈদের আগেই ফিরছি। এ নিয়ে বিভ্রান্তির কিছু নেই।
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী