editor
প্রকাশিত: 5:54 PM, May 31, 2024
অনলাইন ডেস্ক
দেশে আজকে লুটেরাদের রাজত্ব কায়েম হয়েছে মন্তব্য করে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এই বাংলাদেশে এতো দুরবস্থা কেনো? আমরা আগে শুনতাম বর্গীরা দেশে আসতো লুট করে চলে যেতে। এখন বর্গীরাই ক্ষমতায় বসে গেছে। তারা লুট করে চলে যায় না, তারা লুট করে সম্পদ দেশের বাইরে পাচার করে দেয়। সেই বর্গীরা ক্ষমতায় আছে এখন।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে ‘সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে’ গণদোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মহানগর দক্ষিণের বিভিন্ন ওয়ার্ডসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা এই দোয়ায় শরিক হন। জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা এই দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন।
মির্জা আব্বাস বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের নাম শুনলেই অনেকের গাত্রদাহ হয়। কারণ যেই কাজটা তাদের করার কথা ছিলো ওই কাজটা জিয়াউর রহমান সাহেব করেছেন। সংক্ষিপ্ত রাষ্ট্র পরিচালনার ইতিহাস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাত্র সাড়ে তিন বছর, এই সাড়ে তিন বছরে উনি বাংলাদেশকে যা দিয়ে গেছেন, তলাবিহীন ঝুড়ি থেকে যেখানে নিয়ে গিয়েছিলেন বাংলাদেশকে। সেই বাংলাদেশকে আবারো তলাবিহীন করে ফেলেছে এই সরকার।
তিনি বলেন, ঘুম থেকে উঠেই পত্রিকায় দেখলাম, এক লিটারে জ্বালানি তেলের দাম আড়াই টাকা বাড়িয়ে দেয়া হয়েছে, বুঝতে পারছেন। এক লিটার তেলের দাম যদি আড়াই টাকা বাড়ায়, এমনিতে তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে।
আর আড়াই টাকা জ্বালানি তেলের দাম বাড়ানোর অর্থ হলো সকল জিনিসের দাম বেড়ে যাওয়া। কত জিনিস আছে, বিদ্যুৎ-তেল এগুলো দাম বাড়লে- এটা মানুষের শিরায় শিরায় প্রবেশ করে, প্রতিটা জায়গায় এর অ্যাফেক্ট পড়ে।
আব্বাস বলেন, আজকে এতোদিন পরেও যারা একসময় বলেছিলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নাই, বিএনপিও নাই। যারা ভাবে বিএনপি থাকবে না, তাদের মুখে ছাই দিয়ে বিএনপি আল্লাহর রহমতে টিকে আছে এবং বিএনপি টিকে থাকবে আজীবন। বিএনপি মানুষের মননে-মগজে টিকে আছে, টিকে থাকবে এবং ইনশাআল্লাহ এই দেশকে সকল রকমের বালা-মসিবত-বিপদ থেকে রক্ষা করবে। বিএনপির হতে একমাত্র স্বাধীনতা নিরাপদ। একমাত্র বিএনপিই একটা দল যার হাতে স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ, অন্যকোনো দলের হাতে স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয়।
দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বক্তব্য রাখেন।
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার